Saturday , 14 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঈদগাঁওয়ে চোরাই টমটমসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 14, 2026 12:16 pm

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

ঈদগাঁও থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় চুরি হওয়া একটি ব্যাটারি চালিত মিনি টমটম উদ্ধার করা হয়।

​থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে ঈদগাঁও বাস-স্টেশনের দক্ষিণ পাশে চক্ষু হাসপাতালের সামনে থেকে আবু নাছির বাপ্পি নামের এক ব্যক্তির সবুজ রঙের মিনি টমটম চুরি হয়। ভুক্তভোগী বিষয়টি তাৎক্ষণিকভাবে ঈদগাঁও থানাকে অবহিত করলে অভিযানে নামে পুলিশ।

১৪ মার্চ ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চোরাই টমটমসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্তরা হলেন ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ রায়হান, ইসলামপুর মাদরাসা পাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ ইমরান।

এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৩৭৯/৪১১/৩৪ ধারায় ১৪ মার্চ মামলা রুজু করা হয়েছে। যার নং ০৮। তাদেরকে আইনী প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে পুলিশ হেফাজতে নির্যাতন: ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার নির্দেশ

আবারও সচল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র: লোডশেডিং কমার আশা

চর মোন্তাজ পুরান বাজারের রাস্তা এখন মরণফাঁদ

নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রবাসে বিরামপুরের সাংবাদিকের মৃত্যু

চৌদ্দগ্রামে গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়ম তদন্তে দুদকের টিম

আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি

মনোনয়ন ফরম জমা দিয়েছেন জামায়াতের প্রার্থী ভিপি বাহাদুর

আক্কেলপুরের রুকিন্দিপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দেশ পুর্নগঠনের বার্তা নিয়ে জনতার দুয়ারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি