Sunday , 2 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরখানের এসটিএস এলাকায় দায়িত্বরত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর।

আজ রোববার সকালে এসটিএস এলাকায় কর্মরত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালায়। হামলার খবর পেয়ে প্রশাসক ও সংসদ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক হামলার ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে।

পরে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান। সেখানে তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

কাউখালীতে গ্রীন ফোর্সের ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোর–১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের মনোনয়নপত্র উত্তোলন

কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে তনয়–আব্দুল্লাহ

সঙ্গীর আচরণে এই ৫ পরিবর্তন দেখলে কী করবেন?

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল

এক্সপ্রেসওয়েতে বাইক রেসিংয়ে নিহত যুবক, লাশ ফেলে পালালেন সঙ্গীরা

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম