Sunday , 6 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে আজ শুক্রবার (৫ জুলাই ২০২৫) দুপুরে একটি মোবাইল কোর্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিএসটিআই এর অনুমোদন ছাড়া শিশুদের জন্য তৈরি ফ্লেভার জেলি ও আইস ললি উৎপাদন ও বাজারজাত করার অপরাধে “বাদল ফুড অ্যান্ড বেভারেজ” নামক একটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়। প্রতিষ্ঠানটির মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে আনুমানিক চার লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ খাদ্যদ্রব্য জব্দ করা হয়, যা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এ সকল খাদ্যে অননুমোদিত কৃত্রিম রং, রাসায়নিক দ্রব্য ও ক্ষতিকর ফ্লেভার ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এতে করে কোমলমতি শিশুদের স্বাস্থ্য চরম হুমকির মুখে পড়ছে।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই এসব ক্ষতিকর শিশু খাদ্য তৈরি করে আসছিল। এসব অস্বাস্থ্যকর পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হতো এবং অধিকাংশ ক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আশপাশের দোকানগুলোতে শিশুদের কাছে বিক্রি হতো।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পণ্য শিশুদের শরীরে ধীরে ধীরে ক্ষতিকর প্রভাব ফেলছে। এসব কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থের ব্যবহারে শিশুদের লিভার, কিডনি ও হজম প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া এসব খাবারের প্রতি শিশুদের ঝোঁক তৈরি হয় যা তাদের স্বাভাবিক খাদ্যাভ্যাসকেও নষ্ট করছে।

শিশুদের আকৃষ্ট করতে এসব পণ্যে বাহারি রঙ ও মনোরম প্যাকেজিং ব্যবহার করা হয়, যা শিশুদের পছন্দের বস্তুতে পরিণত হয়। অথচ এসব ‘চকচকে মোড়কে’ ঢেকে রাখা হয়েছে স্বাস্থ্যঝুঁকির মারাত্মক বিপদ।

অভিযানটি পরিচালিত হয় গোপন সংবাদের ভিত্তিতে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা শাখার প্রতিনিধিবৃন্দ এবং মুরাদনগর থানার পুলিশ সদস্যরা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা আরও কিছু প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় রেখেছে। যেখানে শিশুদের জন্য ক্ষতিকর খাদ্য উৎপাদন বা বাজারজাত করা হচ্ছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “শিশুদের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত

চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ইলিশ শিকারে দুই জেলের কারাদণ্ড

ফুলপুরে বিএনপির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

‘বিএনপিকে কখনো জাতির কাছে ক্ষমা চাইতে হয়নি’

পবিপ্রবিতে হামলার প্রতিবাদে লাগাতার কর্মবিরতি

হামিদুর রহমান আযাদের আপিল মঞ্জুর, মনোনয়ন বৈধ ঘোষণা

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু আটক

ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা হলে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে- ড. শফিকুল ইসলাম মাসুদ