Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নৌ পুলিশের এএসআইয়ের আচরণ নিয়ে তদন্ত, ভিডিও ভাইরাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 5, 2026 11:01 am

নারায়ণগঞ্জের বন্দর ঘাট এলাকায় নৌ পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) অসংলগ্ন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নৌ পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) নৌ পুলিশের সদর থানার ওসি রফিকুজ্জামান জানান, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি নারায়ণগঞ্জ নৌ পুলিশের এএসআই আব্দুল মান্নান। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, ওই রাতে এএসআই আব্দুল মান্নানকে নিয়ন্ত্রণহীন আচরণ করতে দেখা যায়। তিনি উপস্থিত লোকজনের সঙ্গে চিৎকার-চেঁচামেচি করেন এবং অসংলগ্ন কথাবার্তা বলেন। এ সময় উপস্থিত কয়েকজন তার ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল ভিডিওতে আব্দুল মান্নানকে নাচতে ও গান গাইতে দেখা যায়। একপর্যায়ে তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন, মোবাইল ফোন ছুড়ে ফেলেন এবং ওয়ালেট থেকে টাকা ছড়িয়ে দেন। ভিডিওতে এক ব্যক্তিকে অভিযোগ করতে শোনা যায়, তিনি একটি চায়ের দোকানের চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের এমন আচরণ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। এদিকে, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ উঠেছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে আব্দুল মান্নানের বক্তব্যও পাওয়া যায়নি।

নৌ পুলিশের সদর থানার ওসি রফিকুজ্জামান বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর এএসআই আব্দুল মান্নান এ ধরনের আচরণ করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তিনি মদ্যপ ছিলেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি। তদন্ত শেষে প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রেমিট্যান্স বেড়েছে ১৯ দশমিক ৬ শতাংশ

তুরস্কে মে দিবসের বিক্ষোভে আটক পাঁচ শতাধিক বন্দীর মুক্তি

চবিতে মেয়ে সেজে প্রতারণার অভিযোগ, দুই বহিরাগত আটক

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আরও ২টি আউটলেট নির্মাণসহ নানামুখী উদ্যোগ

বাউফলের সংস্কারের কেন্দ্রবিন্দু ইমাম ও খতিবগণ : ড. শফিকুল ইসলাম মাসুদ

কুয়েটে সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা, দায়িত্ব গ্রহণ করল ৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি

আট বছরের লিভ-ইন, বিয়ে করলেন অর্জুন রামপাল

চৌদ্দগ্রামে প্রশাসনের অভিযানে বন্ধ বাল্য বিবাহ, জরিমানা

বানারীপাড়ায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমানের ইন্তেকাল, জানাজা সকাল ১১ টায়