Thursday , 7 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রেমিট্যান্স বেড়েছে ১৯ দশমিক ৬ শতাংশ

প্রতিবেদক
বাসস
May 7, 2026 1:45 pm

দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৬ মে পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৬ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৫১৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

এদিকে, চলতি মে মাসের প্রথম ৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ে ছিল ৬২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৩ শতাংশ। শুধু ৬ মে একদিনেই দেশে ১৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে উৎসাহ বৃদ্ধি, প্রণোদনা সুবিধা এবং প্রবাসীদের আস্থার কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবিতে ছাত্রীদের জন্য তৈরি হলো “উইমেন’স কর্নার”

সিরাজগঞ্জ জেলা আ. লীগ সভাপতি হোসেন আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

শিশুকে ধর্ষণের চেষ্টা, পুলিশের হাতে আলমগীর হোসেন নামে এক যুবক আটক

ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গনসমাবেশ ও অবস্থান কর্মসূচি

কুবির অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শোক

তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

জয়মনিতে ধানের শীষের জমজমাট নির্বাচনী প্রচারণা

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুললেন ভ্যানচালক ইসা আলেক

কক্সবাজারে রামুতে অটো চালককে জবাই করে হত্যা