Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আট বছরের লিভ-ইন, বিয়ে করলেন অর্জুন রামপাল

দীর্ঘ প্রায় আট বছরের সম্পর্কের পর গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের গোয়ার বারদেজ সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি বিয়ে করেছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। ২০১৮ সাল থেকে সম্পর্কে থাকা এই দম্পতির ঘরে দুটি সন্তান রয়েছে। ২০১৯ সালে জন্ম নেয় তাদের প্রথম ছেলে আরিক এবং ২০২৩ সালে দ্বিতীয় ছেলে আরাভ।

সম্পর্ক চলাকালেই তারা বাগদানও সম্পন্ন করেন। গত বছর অভিনেত্রী রিয়া চক্রবর্তীর একটি পডকাস্টে অংশ নিয়ে অর্জুন রামপাল নিজেই বাগদানের বিষয়টি প্রকাশ করেছিলেন। তবে বিয়ের খবর এতদিন গোপন রাখা হয়েছিল। এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেননি তারা।

জানা গেছে, ২০১৮ সালে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অর্জুন ও গ্যাব্রিয়েলার পরিচয় হয়। পরে সেই পরিচয় বন্ধুত্বে এবং পরবর্তীতে প্রেমের সম্পর্কে রূপ নেয়। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয় এবং তারা একসঙ্গে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন।

এটি অর্জুন রামপালের দ্বিতীয় বিয়ে। এর আগে সাবেক মডেল মেহের জেসিয়ার সঙ্গে তার বিবাহ হয়েছিল। প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের পর ২০১৮ সালে তারা আলাদা হন এবং পরের বছর আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেন। সেই সংসারে অর্জুনের দুই মেয়ে মাহিকা ও মাইরা রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; কমতে পারে রাতের তাপমাত্রাও

কুড়িগ্রামে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়

চৌদ্দগ্রামে মালবোঝাই মিশুক উল্টে চাপা পড়ে চালক নিহত

প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতের অঙ্গীকার ডা. জুবাইদা রহমানের

বাঘাইছড়ির উগলছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ

ভারতের লিগে খেলে নিষিদ্ধ হওয়ায় অবসরের ঘোষণা প্যাটেলের

নেত্রকোণায় ভারতীয় কম্বল জব্দ

ববিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৫১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ‘সবকিছু’ করবে মস্কো : ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে পুতিন