Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে হত্যা, পলাতক চাচাতো ভাই

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তার চাচাতো ভাইয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে অভিযুক্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার বুকে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তবিবার হোসেনের মৃত্যু হয়।

খবর পেয়ে কোটচাঁদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত চাচাতো ভাই পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত