Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১০-১৬ গ্রেডের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ

দেশের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনবল সংকট দূর করতে ১০-১৬ গ্রেডের শূন্য পদে জরুরি ভিত্তিতে নিয়োগের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নিয়োগের প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপ-পরিচালক/সহকারী পরিচালকদের এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনবলের ঘাটতি পূরণে ১০-১৬ গ্রেডের শূন্য পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এ জন্য নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে সব শূন্য পদের প্রস্তাব পাঠাতে হবে।

এছাড়া, ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত যেসব প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন গ্রহণ করা হলেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি, সেসব প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা জানিয়ে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ই-রিক্রুটমেন্টের মাধ্যমে আবেদন নিষ্পত্তির ব্যবস্থাও গ্রহণ করতে বলা হয়েছে।

নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের জটিলতা থাকলে তা দ্রুত সমাধানের পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানের নিয়োগ অগ্রগতির প্রতিবেদন প্রতি মাসের ৫ তারিখের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের ১৪ জুলাই ২০২৬ তারিখের অনুমোদনের পরিপ্রেক্ষিতে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্য পদে জনবল নিয়োগের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ফতুল্লায় গ্যাসের আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

‎কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতীর বিষাক্ত ‘লায়নফিশ’

অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা

খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

শাহজাদপুরে প্রযুক্তিনির্ভর নারী-নেতৃত্বাধীন ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নাসিরনগরে এডঃ কামরুজ্জামান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার