Tuesday , 3 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বাউফলের সংস্কারের কেন্দ্রবিন্দু ইমাম ও খতিবগণ : ড. শফিকুল ইসলাম মাসুদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 3, 2026 12:57 pm

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, “বাউফলকে সংস্কার করতে হলে এর কেন্দ্রবিন্দুতে থাকতে হবে ইমাম ও খতিবগণকে। সমাজ পরিবর্তনের প্রকৃত শক্তি মসজিদভিত্তিক নৈতিক জাগরণ।
সোমবার (২ মার্চ) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মাদ্রাসার অধ্যক্ষ–সুপারদের এক জনাকীর্ণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাসুদ তার নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানান, ৬০ দিনের মধ্যে মাদক নির্মূল এবং ৯০ দিনের মধ্যে দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “সমাজের চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ঢুকে পড়েছে। এগুলো নির্মূল করতে সময় লাগবে। একজন মালী যেমন তার বাগান পরিচর্যায় সদা সতর্ক থাকেন, তেমনি বাউফলবাসীকেও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া, ওলামা বিভাগ ও মসজিদ মিশনের উপজেলা সভাপতি অধ্যক্ষ কাজী আব্দুল দাইয়ান, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান নজরুল, এডভোকেট মুনতাসির মুজাহিদ, কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এস এম আব্দুল হাই, ধান্দী কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ হাবিবুল্লাহ, অধ্যাপক আইউব বিন মুসা ও সুপার মোহাম্মদ ফারুক হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপার মো. নুরুন্নবী।

সমাবেশে বাউফলের বিভিন্ন মসজিদের ইমাম–খতিব, মুয়াজ্জিন এবং বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ–সুপারসহ কয়েক সহস্রাধিক সুধীজন অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে সাড়ে ৭ হাজার লিটার ভোজ্য তেল জব্দ

নববর্ষের শুভেচ্ছা জানালেন তারকারা

আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা শুরু

এইচএসসি ও সমমানে রেকর্ড ৯৫ পরীক্ষার্থী বহিষ্কার

বগুড়াকে উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে আনা হচ্ছে: মীর শাহে আলম

বাংলাদেশকে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে: প্রধান উপদেষ্টা

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

আইন মেনে ভবন নির্মাণের আহ্বান রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের

বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’: ফুটবলমঞ্চে দেশের গৌরব