Thursday , 30 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আইন মেনে ভবন নির্মাণের আহ্বান রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের

প্রতিবেদক
বাসস
July 30, 2026 7:23 am

পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ আবাসন এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে সকল নাগরিককে প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করে ভবন নির্মাণের আহ্বান জানিয়েছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (রউক)। গতকাল বুধবার রাতে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের এক গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,রংপুর মহানগরী ও সংলগ্ন এলাকায় পরিকল্পিত উন্নয়ন,সুশৃঙ্খল নগরায়ণ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে কর্তৃপক্ষ প্রচলিত আইন ও বিধি বিধান অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে।
গণ বিজ্ঞপ্তিতে ভবনের মালিক, নির্মাণকারী, আবাসন প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলকে কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণ, সম্প্রসারণ বা পরিবর্তন না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ সম্পন্ন করা এবং অবৈধ দখল, ভরাট বা পরিবেশের ক্ষতি হয়-এমন কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ভবন নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ ও সেবা গ্রহণের জন্য রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। গণ বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, প্রচলিত আইন ও বিধিমালা লঙ্ঘন করে পরিচালিত যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য রংপুর গড়ে তুলতে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করছে।

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু বলেন, নগরীর বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে রংপুর নগরী। তাই রংপুর নগরীর পরিবেশ ঠিক রাখার জন্য ঝুঁকিপূর্ণ কোনো ভবন নির্মাণ না করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। যারা এই নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

পুবাইল প্রেসক্লাবের ৮ম বর্ষপদার্পণে আলোচনা সভা ও কমিটি গঠন

নোবিপ্রবিতে কুবি শিক্ষার্থীদের তিন পুরস্কার অর্জন

মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো মৃত্যুদণ্ড বাতিল করল যে দেশ

দুদকের নোটিশে ৩০ দিনের সময় চাইলেন সাবেক সেনাপ্রধান এস এম শফিউদ্দিন

আমতলীতে শিক্ষক অপহরণের ঘটনায় গ্রেফতার ১

অটোরিকশা চালকদের টার্গেট করছে অজ্ঞান পার্টি, বাড়ছে আতঙ্ক

বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ ৫জন নিহত

কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত