Saturday , 28 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ত্রিশালে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 28, 2026 11:35 am

মোঃ মোস্তাকিম ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মো. আশরাফুল আলম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২৭ মার্চ (শুক্রবার) উপজেলার কানিহারী ইউনিয়নের ডাকেরচক (বাঘাদারিয়া) নতুন বাজার এলাকায় এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ত্রিশাল থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ডাকেরচক নতুন বাজার এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে মো. আশরাফুল আলমকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আশরাফুল ওই এলাকারই বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

ত্রিশাল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের এই বিশেষ অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। সমাজ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এই ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

থানা পুলিশের এক কর্মকর্তা জানান, “এলাকাকে মাদকমুক্ত রাখতে এবং অপরাধ দমনে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর। কোনো অপরাধী বা মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশের এই নিরলস অভিযানে ত্রিশাল উপজেলা দ্রুতই মাদকমুক্ত হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি, মানতে হবে যেসব নির্দেশনা

প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খানের সাক্ষাৎ

কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক

নাসিরনগরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আসাদুজ্জামান চৌধুরী গ্রেফতার

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও ৯২৫ মেগাওয়াট, লোডশেডিং কমার আশা

হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন: রুহুল কবির রিজভী

শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল

নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

কুড়িগ্রামে ৫২ টি কোরবানির গরু নিয়ে দুঃস্থদের পাশে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা