আব্দুস সামাদ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকূপায় যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবসকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকূপা শাখার উদ্যোগে এ যুব র্যালির আয়োজন করা হয়।
বুধবার (১২ আগস্ট) আয়োজিত র্যালিতে জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার যুবকরা অংশগ্রহণ করেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় অংশগ্রহণকারীদের হাতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
র্যালিতে উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা জামায়াতে ইসলামীর আমির এএসএম মতিউর রহমান এবং জেলা কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস রবিউল ইসলাম। এছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, দেশের উন্নয়ন, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে দেশ ও জাতির কল্যাণে সম্পৃক্ত করার ক্ষেত্রে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
র্যালিতে অংশ নেওয়া যুবকরা আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



















