Wednesday , 12 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

পূর্ব বিরোধের জেরে শতাধিক কলাগাছ কাটার অভিযোগ

ইসরাফিল ইসলাম মান্দা প্রতিনিধি :

নওগাঁর মান্দায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর এবং প্রায় দেড় বিঘা জমির সহস্রাধিক ফলজ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী আব্দুল জলিল। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুল জলিলের দাবি, তাঁর বাবা মৃত ইব্রাহিম ১৯৮৫, ১৯৯১, ১৯৯২ ও ১৯৯৪ সালে তহফিল আকন্দের কাছ থেকে কবলা দলিলের মাধ্যমে জমি কেনেন। খতিয়ান নম্বর ৭৮ এবং দাগ নম্বর ৭৬৯, ৭৭৯ ও ৮৬০-তে মোট ৬৬ শতক জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমি বসতভিটা ও বিভিন্ন ফসলের আবাদসহ ভোগদখল করে আসছেন।
জলিলের অভিযোগ, প্রতিপক্ষের আব্দুর রাজ্জাক অন্য ওয়ারিশের কাছ থেকে কিছু জমি কেনার পর তাঁদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রফিকুল ইসলাম, তারিকুল ইসলাম, মজিদুল, হাফিজিয়া খাতুন, রেখা বিবি, জায়েদা বিবি, শাহাজান মন্ডল, হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন এবং অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় বসতবাড়িতে ভাঙচুরের পাশাপাশি দেড় বিঘা জমির এক হাজারের বেশি কলাগাছ কেটে ফেলা হয় বলে তিনি দাবি করেন।
স্থানীয় বাসিন্দা মোস্তফা বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল জলিলরা ওই জমি ভোগদখল করে আসছেন এবং কলাগাছগুলোও তাঁরাই রোপণ করেছেন। এভাবে গাছ কেটে ফেলা ঠিক হয়নি।
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রাজ্জাক বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে থানায় সালিশ হয়েছে। মাতব্বর ও থানার হুকুমেই তিনি গাছ কেটে নিজের জমি উদ্ধার করেছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ বলেন, থানায় অভিযোগের পর বিষয়টি নিয়ে একাধিকবার বসা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং কাউকে জমি দখল বা গাছ কাটার নির্দেশ দেওয়া হয়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, অভিযোগের পর স্থানীয় দুই ইউপি সদস্যকে কাগজপত্র যাচাই করে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি কাউকে গাছ কাটার নির্দেশ দেননি।
ভুক্তভোগী আব্দুল জলিল এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কালকিনিতে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ

ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল, বিতর্কে জেলা আইনজীবী সমিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের ক্ষোভ প্রশমনে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির অগ্রগতি তুলে ধরবে ন্যাটো মিত্ররা

পরকীয়ার জেরে স্ত্রীকে লাইভে রেখে প্রবাসে স্বামীর আত্মহত্যা

নাসির নগরে র‍‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ জন

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১১১, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার তৎপরতা

জয়মনির পশুর নদীতে নিখোঁজ যুক্তরাষ্ট্রের পর্যটকের মৃতদেহ উদ্ধার