ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের ভেতরে থাকা চালক কালাচানের মৃত্যু হয়েছে।
বাসস্ট্যান্ডের শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, গত রাত আড়াইটার দিকে নতুন বাসস্ট্যান্ড এলাকায় তন্ময় নামে একটি লোকাল বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান আগুনের মধ্যে আটকা পড়ে মারা যান।
শ্রমিকরা জানান, বাসটি ফরিদপুর থেকে টেকের হাট রুটে চলাচল করত। রাতে ট্রিপ শেষ করে চালক বাসটি স্ট্যান্ডের পাশে পার্ক করে ভেতরেই ঘুমিয়ে ছিলেন।
এ ঘটনায় নতুন বাসস্ট্যান্ড এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


















