Monday , 19 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মহিপুর মহিলা দলের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 19, 2026 7:04 am

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মহিপুর থানাধীন ৭ নম্বর লতাচাপলী ইউনিয়নের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জনাব আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সহসভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুপ হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক হেলেন কিলার বিউটি, সহসভাপতি মোঃ গফুর হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান হাওলাদার, বিএনপি নেতা রহিমা আক্তার রুপা, ৭ নম্বর লতাচাপলী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান হাওলাদার এবং দপ্তর সম্পাদক মোঃ কাওসার মনিরসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৭ নম্বর লতাচাপলী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মহিউদ্দিন মুসুল্লি সুলতান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা মোঃ সেলিম হাওলাদার। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ আবু হানিফ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, দক্ষিণ বাংলায় সর্বপ্রথম উন্নয়নের ছোঁয়া দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারীদের শতভাগ শিক্ষিত করার উদ্যোগ নেন এবং নারীদের জন্য ডিফেন্সসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে সর্বপ্রথম ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং পর্যায়ক্রমে দেশের সকল নারীকে এ কার্ডের আওতায় আনা হবে, ইনশাআল্লাহ। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে তারা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ক্রয় করতে পারেন।

বক্তব্যের শেষাংশে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির সঙ্গে থাকার আহ্বান জানান এবং আসন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে শাহজাদপুরে বিএনপি’র দুই নেতার পদ স্থগিত

বাঘাইছড়িতে প্রথমবারের মতো টাইফয়েড টিকা ক্যাম্পেইন: সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজেকে গ্রেপ্তারের আহ্বান জানিয়ে আদালত প্রাঙ্গণে হাজির থাকবেন ডা. শফিকুর রহমান

আফগানিস্তানে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক

সামাজিক সুরক্ষা সংস্কার বাস্তবায়নে এডিবি’র ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন

দেশের ৮ বিভাগেই কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

ইবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানবন্ধন

শিবগঞ্জের পাকুরিয়া মন্দিরে বিএনপির উঠান বৈঠক

অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও জেসিআই ঢাকা ইউনাইটেডের সমঝোতা চুক্তি স্বাক্ষর

জামায়াতের চূড়ান্ত মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক