Monday , 9 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 9, 2026 5:47 am

এমারুল হক, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদরের পূর্ববাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার পূর্ববাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় পূর্ববাজারের ব্যবসায়ী কবির হোসেন (৪২) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত