Sunday , 22 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নীলফামারী-১ আসনের এমপির নেতৃত্বে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 22, 2026 6:37 am

মো:জুয়েল রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার-এর উদ্যোগ ও নেতৃত্বে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ব্যাপক পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি হাসপাতালের সার্বিক অবস্থা পরিদর্শন করেন। এ সময় ওয়ার্ড, বহির্বিভাগ ও জরুরি বিভাগসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং রোগীসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে হাসপাতাল চত্বরে জমে থাকা ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনার কিছু দুর্বলতা তার নজরে আসে।

পরিস্থিতি পর্যালোচনা করে তিনি তাৎক্ষণিকভাবে নিজেই ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন, যা উপস্থিত সবার মাঝে ইতিবাচক সাড়া ফেলে। পরে দলীয় নেতাকর্মী, হাসপাতাল কর্তৃপক্ষ, পরিচ্ছন্নতা কর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা অভিযানে সক্রিয়ভাবে যুক্ত হন। তারা হাসপাতাল প্রাঙ্গণের আগাছা পরিষ্কার, ড্রেন পরিস্কার, বর্জ্য অপসারণ এবং বিভিন্ন ওয়ার্ড জীবাণুমুক্তকরণে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য বলেন, “হাসপাতাল এমন একটি স্থান, যেখানে মানুষ সুস্থতার প্রত্যাশা নিয়ে আসে। এখানে অপরিচ্ছন্ন পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।”

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা একদিনের কাজ নয়; এটি একটি চলমান প্রক্রিয়া। হাসপাতালের ভেতর-বাহিরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা চালু রাখা, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং পানির লাইনের সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও কর্মচারীর সংকট নিরসনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এমপির এ উদ্যোগ হাসপাতালের পরিবেশ উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। চিকিৎসক ও নার্সরাও নিয়মিত তদারকির মাধ্যমে পরিচ্ছন্নতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় সুজন খানের যাবজ্জীবন কারাদণ্ড

চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা

টানা পঞ্চমবার জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম দুমকি উপজেলা

প্রথম পর্যায়ে ১১ উপজেলায় ২২ হাজার ৬৫ জন কৃষককে কার্ড দেওয়া হবে: কৃষি মন্ত্রী

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৫ উদ্বোধন

মাদক সেবনের দায়ে ডোপ টেস্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান

রেকর্ড গরমে ইউরোপে জনজীবন বিপর্যস্ত

ঈদগাঁওয়ে চোরাইকৃত গরু সহ চোর আটক

নালিতাবাড়ীতে আইনজীবীর বাড়িতে ভাংচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ

মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তে মসজিদভিত্তিক অনুসন্ধানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর