রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
৭ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বৃদ্ধি বানারীপাড়ায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন ডিমলায় খেজুর গাছ প্রতীকের পক্ষে মনজুরুল ইসলাম আফেন্দির নির্বাচনী প্রচার মিছিল পটুয়াখালী-২ আসনে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের সংহতি নবীনগরে ফুটবল প্রতীকের প্রার্থী তাপসের বিশাল নির্বাচনী সভা কালাইয়ে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কুবিতে ছাত্র সংগঠন গুলোর সাথে প্রশাসনের মতবিনিময় সভা যারা মা-বোনদের বোরখা খুলে ফেলতে চায়, ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে বিবস্ত্র করবে : হাসনাত আব্দুল্লাহ মিয়ানমার থেকে গুলি, ২৭ দিন পর মারা গেল শিশু হুজাইফা পূবাইলে ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার ক্ষমতা বা পদ নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য : মমতাজ আলী শান্ত জাবিতে হিম উৎসব ঘিরে বিতর্ক: সংস্কৃতি চর্চার নামে ধর্মীয় উস্কানির চেষ্টার অভিযোগ শার্শায় বিএনপির নির্বাচনী জনসভা দীর্ঘ ২২ বছর পর নীলফামারীর বড় মাঠে তারেক রহমান জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস এস এম ফরহাদ জয়পুরহাট-১ আসনে সাবেকুন নাহার শিখার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জাবিতে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সুরা আন-নাস এর তাফসীর ও সমাবেশ

ত্রিশালে ‘ব্যাঙের ছাতার মতো’ গজিয়ে উঠেছে অসংখ্য দন্ত চিকিৎসালয়:

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর শহর ও উপজেলার বগার বাজার চৌরাস্তা সহ বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নামসর্বস্ব অসংখ্য দন্ত চিকিৎসালয় (ডেন্টাল কেয়ার)। কোনো প্রকার স্বীকৃত ডিগ্রি বা বৈধ লাইসেন্স ছাড়াই এসব চেম্বারে চিকিৎসার নামে চলছে প্রতারণা। ফলে সাধারণ রোগীরা একদিকে যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অন্যদিকে অপচিকিৎসার শিকার হয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

সরেজমিনে দেখা গেছে, ত্রিশাল বাজারের মহিলা ডিগ্রী কলেজ রোডে গড়ে উঠেছে এসব তথাকথিত ডেন্টাল ক্লিনিক। আকর্ষণীয় সাইনবোর্ড ও বিজ্ঞাপনের আড়ালে এখানে চিকিৎসা দিচ্ছেন নামধারী কিছু ‘ডেন্টিস্ট’, যাদের অধিকাংশেরই বিডিএস ডিগ্রি নেই। কেউ কেউ কেবল টেকনিশিয়ান বা সহকারীর কাজ শিখে নিজেই চেম্বার খুলে বসেছেন।

দাঁতের সাধারণ সমস্যা নিয়ে আসা রোগীরা এখানে এসে অপচিকিৎসার শিকার হচ্ছে। ভুক্তভোগী এক রোগী আরমান মিয়া জানান, “দাঁত তুলতে গিয়ে দীর্ঘমেয়াদী ইনফেকশনের শিকার হয়েছি। এখানে কোনো জীবাণুমুক্ত ব্যবস্থা নেই, অথচ তারা বড় বড় কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে।”

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, অনিবন্ধিত এসব ক্লিনিকে ব্যবহৃত যন্ত্রপাতি সঠিকভাবে জীবাণুমুক্ত না করায় মরণব্যাধি রোগ ছড়ানোর তীব্র ঝুঁকি থাকে।

স্থানীয় সচেতন মহলের দাবি, স্বাস্থ্য বিভাগের নিয়মিত তদারকি না থাকায় এসব অবৈধ ক্লিনিক মালিকরা বেপরোয়া হয়ে উঠেছেন। তারা অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ভুয়া চিকিৎসালয় বন্ধের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম জিয়াউল বারী জানান,,বিডিএস চিকিৎসক ছাড়া কেউ দাঁতের চিকিৎসা করতে পারবেনা। প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩