Wednesday , 15 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ভাসানীর মাজার জিয়ারত ও মাভাবিপ্রবি উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 15, 2026 6:00 am

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

​প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন। মঙ্গলবার বিকাল ৫টায় টাঙ্গাইল সদরের সন্তোষে অবস্থিত মওলানা ভাসানীর কবর জিয়ারত করেন তিনি।

প্রধানমন্ত্রী সন্তোষে পৌঁছে মওলানা ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি সেখানে ফাতেহা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।

জিয়ারত শেষে প্রধানমন্ত্রী মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক পেশকৃত বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ৬ দফা দাবি বাস্তবায়নের ইতিবাচক ইঙ্গিত দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের সংস্কার, নতুন ছাত্রী হল নির্মাণ, কেন্দ্রীয় অডিটোরিয়াম স্থাপন, কেন্দ্রীয় মসজিদ সম্প্রসারণ, ভাসানীর মাজার ও শাহজামান দীঘির সংস্কার এবং ভাসানী রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে জাতীয় রাজনীতির প্রসঙ্গ টেনে বলেন, “জুলাই সনদ সই করার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনুস যখন ডেকেছিলেন, তখন সবচেয়ে আগে বিএনপি গিয়েছিল। বিএনপি যে সনদে সই করেছে, তার প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব।”

​মাজার জিয়ারতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আজম খান, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী মওলানা ভাসানী যে ঘরটিতে থাকতেন সেই ঘরটি ঘুরে দেখেন এবং সেখানে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

​এর আগে সকালে ঢাকা থেকে সড়ক পথে ১১টা ২০ মিনিটে টাঙ্গাইলে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড পরীক্ষামূলক প্রকল্প’ এবং টাঙ্গাইল পৌর উদ্যানে ‘বৈশাখী কৃষি মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি সার্কিট হাউজে জোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজ সম্পন্ন করেন।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাউফলে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

জুলাই-আন্দোলনের শহীদদের স্বরণে পশু কুরবানি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড, আব্দুল মঈন খান

চৌদ্দগ্রামে নিমজ্জিত আমন ধানের বীজতলা, আতঙ্কে পোল্ট্রি ও মৎস্য চাষীরা

ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি

দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ ৫৫ বছর অতিক্রম হলেও মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের হয়নি কোনো পরিবর্তন

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষ : নিহত এক আহত অর্ধশতাধিক

নলছিটিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪

কিশোরী ধর্ষণের অভিযোগে সালিশ, ৯০ হাজার টাকায় ‘মীমাংসার’ দাবি

কুড়িগ্রামে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক সোলায়মান চৌধুরীকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান