Tuesday , 16 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

‎দুমকীতে ছাত্রদল নেতার বহিষ্কার প্রত্যাহারের দাবিতে জেলায় জরুরী সাংগঠনিক সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 16, 2025 6:44 am

‎সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধি:

‎পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা বিএনপির সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দুমকী উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। বিশেষ অতিথি ছিলেন সাবেক আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন খান দুলাল, বসির আহম্মেদ মৃধা ও জিএস বাচ্চু, মো: মিজানুর রহমান প্রমুখ। উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

‎‎নেতারা অভিযোগ করেন, আজিজ আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটিতে চিহ্নিত ছাত্রলীগ কর্মীদের অন্তর্ভুক্তির বিরোধিতা করায় গোলাম সরোয়ারকে বহিষ্কার করা হয়েছে। অথচ সাম্প্রতিক জুলাই-আগস্ট আন্দোলনসহ বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। একাধিক মামলায় কারাবরণ করেছেন এবং ছাত্রলীগ-যুবলীগের হাতে একাধিকবার লাঞ্ছিত হয়েছেন।

‎গত শনিবার দুমকি উপজেলা বিএনপির জরুরি সভায় তিন দফা প্রস্তাব গৃহীত হয়—
‎১. গণপদত্যাগ
‎২. জেলা বিএনপির কোনো কর্মসূচিতে আপাতত অংশ না নেওয়া
‎৩. হরতাল-অবরোধসহ রাজপথে অবস্থান কর্মসূচি

‎ উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ তিন দিনের সময় নিয়েছে আমরা এমন কোন সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়া অনাকাঙ্ক্ষিত কর্মসূ  চি দেওয়া হবে না।

‎দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী দুমকি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাঘা-চারঘাটে ধানের শীষের বড় জয়

ইউএনওর উদ্যোগে নতুন পাকা বাড়ি পেলেন ছয় প্রতিবন্ধী ভাই-বোন

মাইলস্টোনে দূর্ঘটনায় গুরুতর আহত সন্দ্বীপের নাবিল, পুড়ে গেছে শরীরের ৬০ শতাংশ

ভোটের আগেই সেবার নজির: রাস্তাঘাট সংস্কারে জামায়াতে ইসলামী

হাসপাতালে বৃদ্ধ বাবার কাছ থেকে জমির কাগজে সই নেওয়ার চেষ্টা

ক্যাম্পাসে লেজুরবৃত্তি রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা, প্রশাসনকে শাড়ি চুড়ি উপহার বেরোবি শিক্ষার্থীদের

নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানিঃ রুহুল কবীর রিজভী

পাঁচবিবিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪৯ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাকে শোকজ

মান্দায় দলিল লেখকদের সঙ্গে ডাঃ টিপুর মতবিনিয় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত