Thursday , 23 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চবির শাটলে বহিরাগতদের রাজনৈতিক স্লোগান, ক্ষোভ শিক্ষার্থীদের

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 23, 2026 4:31 am

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট-এর শিক্ষার্থীদের দলীয় স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী শাটল ট্রেনে উঠে পলিটেকনিক স্টেশন থেকে যাত্রা শুরু করেন এবং বটতলী স্টেশনে গিয়ে নামেন। যাত্রাপথে তারা ‘শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী ছাত্রদল’ ও ‘গুপ্তের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শী রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন শুভ্র বলেন, শাটল ট্রেন মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য। এ সময় অনেক শিক্ষার্থী পড়াশোনা করেন। বহিরাগতদের এভাবে শাটলে উঠে দলীয় স্লোগান দেওয়া অনাকাঙ্ক্ষিত এবং নিরাপত্তার জন্যও উদ্বেগজনক।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শাটলে বহিরাগতদের ওঠা বন্ধ করা এবং পলিটেকনিক স্টপেজ বাতিল করা উচিত।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় বহিরাগতদের এমন কর্মকাণ্ড শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলার পরিপন্থী। এতে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, বিষয়টি জানার পরপরই তারা প্রক্টর অফিসে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগেরও বিচার দাবি করা হয়েছে।

তিনি জানান, পলিটেকনিক স্টপেজ বন্ধ করা এবং প্রতিটি বগিতে নিরাপত্তাকর্মী নিয়োগের দাবিও প্রশাসনের কাছে উত্থাপন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন বলেন, পলিটেকনিক স্টপেজে শাটল ট্রেনের হল্ট রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পাঠানো হবে।

 

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

‎কুবিতে শেষ হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে ডিমলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দুই মাসের ব্যবধানে বেরোবি’র ৩ শিক্ষার্থীর আত্মহত্যা

তরুনদের ফুটবল মাঠে “জাস্টিস ফর হাদী”

কক্সবাজার-৩ সংসদীয় আসনের কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

ড্রেসিংরুমে বসে কেঁদেছি : নেইমার

বাঘা-চারঘাটে ধানের শীষের বড় জয়

বানারীপাড়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

মৌসুম শুরুর আগে প্রিমিয়ার লিগের ২০ ক্লাবের পজিশনগত দূর্বলতা

ফরিদপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও চেক বিতরণ অনুষ্ঠিত