Tuesday , 23 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাবলু টি কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি ব্যবসায়ীর

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 23, 2025 9:49 am

মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চুক্তিপত্রের মেয়াদ শেষ না হতেই চা পাতা কর্তনে বাধা, চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম (বাবলু)-এর বিরুদ্ধে। পাশাপাশি লিজ গ্রহণকারীদের পরিচর্যায় উৎপাদিত চা পাতা কেটে নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী তাজমুল হক ও বুলবুল হক।

ভুক্তভোগী লিজ গ্রহণকারী তাজমুল হক অভিযোগ করে জানান, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী গ্রামের দো-মুখা এলাকায় অবস্থিত বাবলু টি কোম্পানির সম্পূর্ণ চা বাগান ছয় মাসের জন্য লিখিত চুক্তিপত্রের মাধ্যমে রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলামের কাছ থেকে লিজ নেন তারা। চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত থাকলেও এর মধ্যেই লিজ দাতা পক্ষ চা পাতা কর্তনে বাধা প্রদান, চাঁদা দাবি এবং হুমকি-ধামকি দিতে শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগীরা বালিয়াডাঙ্গী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় উভয় পক্ষকে নিয়ে ১৫ ডিসেম্বর বিষয়টি মীমাংসার কথা থাকলেও বাবলু টি কোম্পানির মালিক সেখানে উপস্থিত হননি বলে অভিযোগ করা হয়েছে।

তাজমুল হক আরও জানান, থানায় উপস্থিত না হয়ে উল্টো তিনি গুন্ডা বাহিনী পাঠিয়ে চা বাগানের প্রায় অর্ধেক চা পাতা কেটে নিয়ে যান। এতে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। চা বাগানের পরিচর্যা ও শ্রমিক খরচ বাবদ বিপুল অর্থ ব্যয় করলেও উৎপাদিত পাতা কেটে নেওয়ায় মূলধন ফেরত পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, একজন শিল্পপতি হয়েও হাবিবুল ইসলাম তার সঙ্গে প্রতারণা করেছেন। শুধু তাই নয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও ন্যায়বিচারের দাবি জানান তাজমুল হক।

এ বিষয়ে স্থানীয়রা জানান, ঐ চা বাগানটি সাবেক এমপি দবিরুল সাহেবের ছিল। রনবাগ টি এস্টেট লিমিটেড নামে তিনি বহু বছর যাবত চা চাষ করতেন। কিন্তু জুলাই আগস্টের পরে হঠাৎ ঐ চা বাগানটি বাবলু সাহেবের কিভাবে হলো এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে স্থানীয়দের। স্থানীয়রা আরো জানান, আমরা শুনতেছি চা বাগানটি ৬ মাসের জন্য তাজমুল ও বুলবুল নামের ব্যক্তিদের ভাড়া দিয়েছে বাবলু সাহেব। নিজে ভাড়া দিয়ে নিজেই চাপাতা কেটে নিয়ে গেল এটা কেমন কথা!

এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম (বাবলু) বলেন, লিজ গ্রহণকারীরা চুক্তির শর্ত ভঙ্গ করায় তাদের নোটিশ দেওয়া হয়েছে। উল্টো তারাই তাকে হুমকি-ধামকি দিয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি বালিয়াডাঙ্গী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এ ঘটনায় উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছে। ১৫ তারিখে ডাকা হয়েছিল কিন্তু কোন পক্ষই সেদিন আসেনি।

উল্লেখ্য, চা পাতার এ দ্বন্দ্ব নিয়ে সঠিক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী তাজমুল ও বুলবুল। অপরদিকে তাজমুলের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বাবলু টি কোম্পানির পক্ষ থেকে দায়িত্বরত ম্যানেজার হুমায়ুন কবির রেজা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নলছিটিতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার নামে মিলাদ ও দোয়া মাহফিল

পুলিশ পরিদর্শকদ্বয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লায় দাদার বিরুদ্ধে নাতনীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, দাদী গ্রেফতার।

প্রবাসে বিরামপুরের সাংবাদিকের মৃত্যু

জনগণের দুঃখে পাশে এবি পার্টির প্রার্থী আবদুল্লাহ বাদশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি

বানারীপাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

ইউক্রেনে ২৪ ঘণ্টায় রাশিয়ার ৬৫৯টি ড্রোন ও ৪৪টি ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভ