Wednesday , 8 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

এপ্রিলে ৭ দিনেই রেমিট্যান্স ১০ হাজার কোটি ছাড়ালো

চলতি বছরের মার্চ মাসে প্রবাসী আয়ের প্রবাহ নতুন রেকর্ড গড়েছে। ওই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন প্রায় ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে ২০২৫ সালের মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন এবং একই বছরের ডিসেম্বরে ৩ দশমিক ৩২ বিলিয়ন ডলার এসেছিল।

এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে এপ্রিল মাসেও। বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিলের প্রথম সাত দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৮৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২০ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ হাজার ৪০ কোটি টাকার বেশি।

গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৬৩ কোটি ৬০ লাখ ডলার। সে তুলনায় এবার বেড়েছে প্রায় ১৮ কোটি ৭০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ২৮১ কোটি টাকার বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এর আগে দেশের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে, তখন প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ডলারের বেশি। সেই হিসাবে চলতি বছরের মার্চে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৪ শতাংশ। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার এবং চলতি বছরের জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স আসে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব বৈদেশিক মুদ্রাবাজারেও পড়ছে। আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা বাড়ায় বিনিময় হারও ঊর্ধ্বমুখী। ফলে প্রবাসীরা এখন আগের তুলনায় ডলার পাঠিয়ে বেশি টাকা পাচ্ছেন।

অর্থনীতিবিদদের মতে, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে। তাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখার ওপর জোর দিচ্ছেন তারা।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ঈদযাত্রায় ট্রেন চলাচলের নতুন নির্দেশনা

মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন

নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি: পাঠদান বন্ধ, উদ্বেগে শিক্ষার্থীরা

কুড়িগ্রামে মহিলা দলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ

বিএনপির ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস: ডা. জাহিদ হোসেন

শিশুর মানসিক বিকাশের প্রতি নজর দিতে হবে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির শোক

টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং

টানা ৫ আমন মৌসুমে ব্যর্থতার পর চট্টগ্রামে ধান-চাল সংগ্রহে সাফল্য

বেশি রাত জাগলে কী হয়, স্বাস্থ্যঝুঁকিতে বাড়ছে বাঙালির উদ্বেগ