Thursday , 30 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বিএনপির ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস: ডা. জাহিদ হোসেন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 30, 2025 4:49 pm

মো:ফাহিম সরকার, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত মিলন মেলা।বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বিএনপি সমঅধিকারে বিশ্বাস করে। আমরা মনে করি, ধনী-গরিব, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রীষ্টান—সবার সমান উন্নয়ন হলে তবেই বাংলাদেশ এগিয়ে যাবে। আধুনিক বাংলাদেশ হবে।তিনি আরও বলেন,যারা দেশের সম্পদ লুটে পুটে খেয়েছে তারা আজ পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু বিএনপির পালিয়ে যাওয়ার ইতিহাস নেই। বিএনপির ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস—শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ইতিহাস সুখে-দুঃখে জনগণের পাশে থাকার ইতিহাস।”

ডা. জাহিদ হোসেন অভিযোগ করে বলেন,একটি মহল নির্বাচনের নামে ষড়যন্ত্রে লিপ্ত। তারা বলছে, আগে গণভোট হতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ—তারা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না।”

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।আলোচনায় বক্তারা বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধ থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

গোয়াইনঘাটে ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ ও লিফলেট বিতরণ

স্পেনে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল

গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ আগুন

বীরগঞ্জে প্রধানমন্ত্রীর বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

নওগাঁ জেলা কমিটি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণপদত্যাগ

নির্বাচনের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা

মাসে ১০০ কোটির বেশি মানুষ গুগলের জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করছে

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং উড়োজাহাজ : আজ সন্ধ্যায় চুক্তি সই