Monday , 15 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 15, 2025 1:06 pm

জয়নাল আবেদীন জহিরুল , মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২০২৫–২০২৬ অর্থবছরের হাওরের ফসল রক্ষা বাঁধের মেরামত ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) চামরদানি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাইলানি হাওরে পিআইসি নং–১২ এর আওতাভুক্ত এ কাজের উদ্বোধন করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের মধ্যনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ও কমিটির সদস্য সচিব নূর আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া কাবিটা উপজেলা মনিটরিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেঃ ইউনুস মিয়া, কৃষি সদস্য এনামুল হক, মৎস্যজীবী প্রতিনিধি মনোয়ার হোসেন, মধ্যনগর থানার প্রতিনিধি আশরাফুল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রতিনিধি মো. আল আমিন, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রথম আলোর প্রতিনিধি সালেহ আহমেদ, সাংবাদিক আতাউর রহমান বাশার, হাওর রক্ষা উপজেলা কমিটির সদস্য সচিব আশরাফ উদ্দিন হিল্লোলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় পিআইসি নং–১২ এর সভাপতি সেলিম আহমদ ও সদস্য সচিব আ. সালামসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের মধ্যনগর উপজেলা দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. নুর আলম বলেন, সম্ভাব্যভাবে মধ্যনগর উপজেলায় প্রায় ৪০টি পিআইসি গঠন করা হতে পারে। এরই ধারাবাহিকতায় কাইলানি হাওরপাড়ে পিআইসি নং–১২ এর কাজ উদ্বোধন করা হলো। এ প্রকল্পে মোট ২২ লাখ ৭৯ হাজার ২৫২ দশমিক ৪৯ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, উপজেলার চামারদানি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পিআইসি নং–১২ এর কাজের মাধ্যমে হাওর এলাকার ফসল রক্ষা কার্যক্রমের শুভ সূচনা হলো। অতি দ্রুত সময়ের মধ্যে মধ্যনগর উপজেলার সব পিআইসি কমিটি ঘোষণা করে প্রকৃত কৃষকদের মাধ্যমেই কাজ বাস্তবায়ন করা হবে। তিনি কাজের সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগী বাস্তবায়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

উদ্বোধন শেষে প্রকল্পের সফল বাস্তবায়ন ও এলাকার সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পৌষের শুরুতে শীতের তীব্রতা, ফুটপাতে খরম কাপড় কিনতে ভিড়

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান

পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে পরানো হলো র‍্যাঙ্ক ব্যাজ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে, আজ ৯ ডিগ্রি সেলসিয়াস

চালের দাম বৃদ্ধি বন্ধে নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা

জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ

দুমকিতে যুবদলের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচি

কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

চৌদ্দগ্রামে প্রশাসনের অভিযানে বন্ধ বাল্য বিবাহ, জরিমানা