Monday , 14 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় কাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 14, 2026 7:36 am

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের জন্য এ দিন ধার্য করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে গত ১৭ আগস্ট মামলার যুক্তিতর্ক শেষ হলে রায়ের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল-২। গত ২ আগস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে মোট ২৮ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দেন।

প্রসিকিউশন জানিয়েছে, মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে তারা সক্ষম হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপক্ষ আসামিদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছে।

মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ।

মামলার সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠি-২ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ১৬

কালাইয়ে “তরুণের উৎসব” উপলক্ষে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

বজ্রপাত থেকে কৃষকদের সুরক্ষায় ৩ নির্দেশনা এসএসটিএফ-এর

জাবিতে প্রাক্তন শিক্ষার্থীদের হল থেকে নামাতে অভিযানে বাঁধার মুখে প্রশাসন

জামায়াতে ইসলামীর ১ মেয়র ও ৬ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

পিত্তথলিতে পাথর: লক্ষণ, ঝুঁকি, চিকিৎসা ও প্রতিরোধে যা জানা জরুরি

নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ

কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে : ভূমিমন্ত্রী

চৌদ্দগ্রামে অসহায়ের নতুন ঘর নির্মাণে ঢেউটিন হস্তান্তর

ভাসানী বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের কার্যালয়ে তালা