Sunday , 21 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পটুয়াখালীর দুমকীতে স্কুলের মাঠ দখল করে ঘর নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 21, 2025 6:26 am

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রায় হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর নির্মাণ ও বিদ্যালয়ের যাবতীয় আসবাবপত্র ভাঙচুর এবং পুড়িয়ে ধ্বংস করার অভিযোগ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুল ইসলাম।

বিদ্যালয়টির মাঠ অবৈধ দখল করে চারপাশে চট দিয়ে বেড়া দেওয়াযরও অভিযোগ করেন তিনি। শনিবার সকাল ১০টায় দুমকী প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ে সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নংওয়ার্ড চরবয়ড়া গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় ২০০৬ ইং সালে হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠার পর ২০শতাংশ জমি ক্রয় করে এমপি ৯৩২/১১ এর আদেশ ও স্থানীয় সালিশ গনের রোয়েদাদ নামার মাধ্যমে মীমাংসিত জমিতে স্থায়ী ক্যাম্পাসে স্কুল ঘড় নির্মাণ করা হয়। দীর্ঘ ১৩ বছর যাবৎ চলমান স্কুলে স্হানীয় মুসা হাওলাদার,রাকিবুল ইসলাম, নিজাম উদ্দিন, আ: কুদ্দুস, মো: সিদ্দিকও মো: শাহিন হাওলাদার গত১৭ই জুন/২৫ইং তারিখ দেশীয় অস্ত্র নিয়ে রাত ২ঘটিকায় স্কুল মাঠের কাঁটাতারের পিলার উপড়ে ফেলে চটের বস্তা ও টিন দিয়ে সমস্ত স্কুল ঘর ও খেলার মাঠ অবরুদ্ধ করে ঘর উঠিয়ে মুসা মঞ্জিল নামে একটি সাইনবোর্ড টানিয়ে স্কুল মাঠটি দখল করে নেয়।

এবং স্কুলের চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, বেঞ্চ, বৈদ্যুতিক সিলিং ফ্যান, স্টিলের আলমারি ভাঙচুর লুটপাট শেষে স্কুল গৃহে আগুন লাগিয়ে দেয়। আলমারিতে রক্ষিত স্কুলের কাগজপত্রাদি রক্ষিত পুরাতন পরীক্ষার পেপার ও রেজিস্টার খাতা শিক্ষা সামগ্রী পুড়িয়ে ফেলে এবং স্কুলের অধিকাংশ টিনের চাল উপড়ে ফেলে। বর্তমানে স্কুল মাঠে চট ও টিনের বেড়া দেওয়ায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা স্কুলে প্রবেশ করতে না পারায় বন্ধ হয়ে যায় শিক্ষার কার্যক্রম। এ বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করা হয়।

তিনি আরো বলেন স্কুল ঘড় ও খেলার মাঠ অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধার করে পূর্বের ন্যায় শিক্ষার কার্যক্রম চালু করা যায় তার জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন করছি। এ বিষয়ে প্রধান অভিযুক্ত মুসা হাওলাদার বলেন, আমাদের বিরুদ্ধে অবৈধ দখলের অভিযোগ সঠিক নয়,আমরা ওয়ারিশ সূত্রে জমির মালিক। বরং তারা ক্রয়ের অতিরিক্ত জমি বিদ্যালয়ের নামে দখল করে রেখেছে

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বরিশাল-৪ আসনে হাতপাখার প্রার্থী সৈয়দ এসহাক মুহাম্মদ’র মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাবি সেন্টার ফর চায়না স্টাডিজের প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

খেলোয়াড়দের জন্য নতুন নিয়ম ও উন্নত সুযোগ-সুবিধা নিয়ে ফিরছে ডিপিএল

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের রেফারি

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কয়েকটি বিভাগে হতে পারে ভারী বর্ষণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন ও অবস্থান কর্মসূচি

হাসিনা পালানোর খবরে চট্টগ্রামের রাজপথ ছিল বিজয়ের স্লোগানে মুখর

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে টানা ৯ দিনের ছুটি

ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু

নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণের সমাপনী