Saturday , 3 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বরিশাল-৪ আসনে হাতপাখার প্রার্থী সৈয়দ এসহাক মুহাম্মদ’র মনোনয়ন বৈধ ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 3, 2026 7:50 am

সানাউল্লাহ আস সুদাইস, হিজলা প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী মুফতী সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরের বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ কাজির হাট ) আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।

মনোনয়ন বৈধ ঘোষণার পর মুফতী সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং বরিশাল-৪ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন বৈধ ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনী কার্যক্রম জোরদার করেছে। বরিশাল-৪ আসনেও দলটির সাংগঠনিক ও প্রচারণা কার্যক্রম জোরালোভাবে চলমান রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদক সম্রাট নিখিল চৌধুরী পুলিশ এর হাতে আটক

ডিমলায় অবৈধ বালু উত্তোলন, ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ আহত ১৪

জিয়াউর রহমান আমাদের ঈমানকে সংবিধানিক ভাবে স্বীকৃতি দিয়েছেন- মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

পাঁচবিবি জামায়াতের বিশাল নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কার্টুনে ফেলে রাখা নবজাতক উদ্ধার

কুড়িগ্রামে এবি পার্টির নির্বাচনী গণসংযোগ-লিফলেট বিতরণ

ভাড়া বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে মিনিবাস বন্ধ, দুর্ভোগে নগরবাসী

ইরানের ইউরেনিয়াম উদ্ধার প্রক্রিয়া হবে দীর্ঘ ও কঠিন: ট্রাম্প

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু