Saturday , 25 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ আহত ১৪

প্রতিবেদক
বাসস
April 25, 2026 12:26 pm

ইউক্রেনজুড়ে রাতে রাশিয়ার হামলায় দুই শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।

দেশটির কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছেন।

চার বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনে প্রায় প্রতি রাতেই শত শত ড্রোন ছুড়ছে মস্কো। এর জবাবে ইউক্রেনও নিয়মিতভাবে রাশিয়ায় পাল্টা হামলা চালাচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ বছর বয়সী এক শিশুও রয়েছে।

রাশিয়া ইউক্রেনের আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধার কর্মীরা টর্চলাইট হাতে ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজছেন।

ওই ভিডিওতে একজন আহত ব্যক্তিকে স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায়।

শনিবার শহরটির সামরিক প্রশাসন জানিয়েছে, সীমান্তবর্তী শহর খেরসনে রাশিয়ার হামলায় আরও অন্তত দুই জন আহত হয়েছে।

এ ছাড়া রাশিয়ার ড্রোন হামলায় ৫৭ বছর বয়সী এক ব্যক্তি স্প্রিন্টারের আঘাতে আহত হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, খারকিভে ড্রোন হামলায় ৫৪ বছর বয়সী এক ব্যক্তি ও দেড় বছর বয়সী এক শিশু আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ভোর পর্যন্ত তারা ইউক্রেনের ১২৭টি ড্রোন ভূপাতিত করেছে।

গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকে এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই সংঘাত নিয়ে আলোচনা হলেও, তা কোনো সমঝোতার দিকে এগোয়নি। কয়েক সপ্তাহ ধরে আলোচনা স্থবির হয়ে রয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ