Monday , 4 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সিলেট থেকে ৪১৯ যাত্রী নিয়ে সরাসরি মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট

প্রতিবেদক
বাসস
May 4, 2026 1:27 pm

সিলেট থেকে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার দিবাগত রাত ১০টায় বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এই ফ্লাইট উদ্বোধন করেন।

প্রথম ফ্লাইটে সিলেট থেকে ৪১৯ যাত্রী নিয়ে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড্ডয়ন করে বিমান বাংলাদেশের উড়োজাহাজ।

উদ্বোধনকালে খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, বাংলাদেশ বিমানের নেটওয়ার্ক আরও বিস্তৃত করতে সরকার ইতোমধ্যে বোয়িং থেকে ১৪টি নতুন এয়ারক্রাফট ক্রয় করেছে। জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানটিকে কেবল লাভজনক করাই আমাদের লক্ষ্য নয়, বরং বিশ্ব দরবারে এটিকে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের মূল উদ্দেশ্য।”

তিনি আরও জানান, অদূর ভবিষ্যতে বহরে আরও বেশ কিছু উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

চলতি মৌসুমে সিলেট থেকে মোট ৭টি ডেডিকেটেড ফ্লাইটে ৩,৩৯৪ জন যাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে একটি ফ্লাইট মদিনায় এবং বাকি ছয়টি ফ্লাইট জেদ্দা বিমানবন্দরে অবতরণ করবে। মোট যাত্রীদের মধ্যে ২,৯৩৩ জন সরাসরি সিলেট থেকে যাবেন এবং অবশিষ্ট ৪৬১ জন যাত্রী ঢাকা হয়ে যাত্রা করবেন।

বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ব্যবস্থাপক মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বর্তমান সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের ইমাম ও খতিব হলেন হাফিজ মাওলানা আসজাদ।

বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ট্রাফিক অফিসার জাকির হোসেন সুমনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্টেশন ম্যানেজার সাকিল আহমদ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির

চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চৌদ্দগ্রামে বিজয় দিবসে জামায়াতের বিশাল যুব র‍্যালিতে কেন্দ্রেীয় সহকারী সেক্রেটারী জেনারেল আবদুল হালিম

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দরিদ্র ফ্যামিলিকে ভ্যান গাড়ি উপহার

নিজেকে গ্রেপ্তারের আহ্বান জানিয়ে আদালত প্রাঙ্গণে হাজির থাকবেন ডা. শফিকুর রহমান

মোংলায় হাতপাখার নির্বাচনী প্রচারণা

মাদারীপুর-১ আসনের মনোনয়ন ঘোষণা স্থগিত করল বিএনপি

আমতলীতে উপজেলা আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে অনূর্ধ্ব১০ রৌপ্য কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ

পটুয়াখালী-২ আসনে মনোনয়ন ফরম কিনলেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আইউব বিন মুছা