Sunday , 26 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পাঁচবিবি জামায়াতের বিশাল নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 26, 2025 3:28 pm

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৫ অক্টোবর বাদ মাগরিব এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন কুসুম্বা ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আনিছুর রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল বাশার।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, উপজেলা শ্রমিক নেতা শফিকুল আলম কলম, ইউনিয়ন সেক্রেটারি ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দাড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়, সমতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাই সকল ধর্ম, পেশা ও শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই ন্যায়ের সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আরও বলেন, জনগণের বিশ্বাস অর্জন ও পরিবর্তনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল পর্যায়ে শক্তিশালী নির্বাচনী কমিটি গঠন ও সার্বিক প্রস্তুতি গ্রহণ এখন সময়ের দাবি। তারা কর্মীদেরকে ধৈর্য, ঐক্য ও নিষ্ঠার সাথে মাঠে থাকার আহ্বান জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন

আমতলীতে শিক্ষক অপহরণের ঘটনায় গ্রেফতার ১

চরভদ্রাসনে যুবলীগ নেতা দিপু খালাসীর ১ দিনের রিমান্ড

নাটোর-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

তিন দফা দাবিতে খুবি শিক্ষার্থীদের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি

প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ

কুয়াকাটা হাসপাতালে জামায়াতের হুইলচেয়ার প্রদান

মনপুরায় নৌবাহিনীর অভিযানে বিপুল কারেন্ট জাল জব্দ

ববিতে ৩২ হাজার সিরিয়াল নিয়ে পোষ্য কোটায় ভর্তি উপাচার্যের মেয়ে

নজরুল বিশ্ববিদ্যালয়ে “Let’s Talk 3.0” সেমিফাইনাল অনুষ্ঠিত