Wednesday , 8 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কয়েকটি বিভাগে হতে পারে ভারী বর্ষণ

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির প্রভাবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে, যা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় (ভোর ৬টা পর্যন্ত) দেশের সর্বাধিক ৩১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে। একই সময়ে রাঙামাটিতে ২৮৭ মিলিমিটার, চট্টগ্রামে ২৮৪ মিলিমিটার এবং কিশোরগঞ্জের নিকলীতে ২৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। আগামীকাল সূর্যোদয়ের সময় নির্ধারণ করা হয়েছে ভোর ৫টা ১৮ মিনিট।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ গ্রামবাসী

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচন পুলিশের নারী সদস্যদের

কটিয়াদীতে আল শিফা ইসলামী হসপিটালের উদ্বোধন

শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

চাঁদা না দেওয়ায় মিথ্যা অপপ্রচার, ববির উপ-রেজিস্ট্রারের ১০ শিক্ষার্থীর নামে মামলা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল

নওগাঁয় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও সবজির খেত

জমিতে জোর করে রাস্তা নির্মাণ বাধা দেয়ায় ৯০ বছরের বৃদ্ধ কোদালের কোপে গুরুতর আহত

কুড়িগ্রামে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

বানারীপাড়ায় খালে ভাসছিল ব্রিজ নির্মাণ শ্রমিকের লাশ