Monday , 27 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চৌদ্দগ্রামে মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ গ্রামবাসী

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 27, 2025 4:54 am

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

মাসক প্রতিরোধে ঐক্যবদ্ধ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ঘিনাগাজী গ্রামবাসী।

“মাদককে না বলি, আসুন সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ি, নতুন জীবন গড়ি” এই প্রতিপাদ্যে রবিবার (২৬ অক্টোবর )সকালে আলকরা ইউনিয়ন ঘিনাগাজী সড়কে এলাকার সর্বস্তরের নারী পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, আলকরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার, মানববন্ধনের আয়োজক মোঃ সুমন, স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম, ব্যবসায়ী মোস্তফা কামাল, সিরাজুল ইসলাম, মোঃ শাহজাহান, মোঃ মাহবুবুল হক, মোহাম্মদ আবু তাহের, মোঃখায়েজ আহমেদ।

বক্তারা বলেন, গোপনে রাতের অন্ধকারে মাদক ব্যবসায়ের সাথে যারা জড়িত তারাই এলাকার নিরপরাধ যুব সমাজের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক ব্যবসার মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার করছে। যারা সমাজে মাদক প্রতিরোধে কাজ করছে, যে যুবকরা সমাজে মাদকের বিরুদ্ধে সোচ্চার তাদেরকে হেয়প্রতিপন্ন করতে মাদক ব্যবসায়ীরা উঠেপড়ে লেগেছে।

মানবনন্ধনে অংশ নেয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো: আবুল বাশার জানান, সম্প্রতি ঘিনাগাজী গ্রামের যুবক সুমনের বিরুদ্ধে ফেসবুকে যে অপপ্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য। বিগত সরকারের আমলে সে এলাকায় থাকতে পারেনি। যারা তাকে তখন এলাকায় থাকতে দেয়নি তারাই এখন সুমনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

ব্যবসায়ী আবুল কালাম বলেন, নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে যেতে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল নিচ্ছে। এরমধ্যে মাদকের বিরুদ্ধে সক্রিয়দের বিরুদ্ধে অপপ্রচারও ওই কৌশলের অংশ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ও ৭ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ

রাউজানে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে মাদারগঞ্জের ‘আত-তাকওয়া ফাউন্ডেশন’

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলো স্বামী

শেখ হাসিনাকে দিয়ে শুরু ‘জুলাই গণহত্যার’ বিচার

ঢাকায় থাকা অবস্থায় লক্ষ্মীপুরে আগুনে পুড়ল বসতঘর

সুন্দরবনের দুবলার চরে ধানের শীষের প্রচারণায় শেখ ফরিদুল

জাবিতে হল কক্ষে মাদক সেবনরত অবস্থায় আটক ৩