Thursday , 26 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দৃষ্টিহীন হাফেজ সিরাজুলের জীবনসংগ্রাম: সহায়তার আশায় প্রহর গোনা

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 26, 2026 3:28 pm

ইয়াছিন আলী খান, সুনামগঞ্জ (দোয়ারাবাজার) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের বাশতলা কলোনি গ্রামের বাসিন্দা অন্ধ হাফেজ ক্বারী সিরাজুল ইসলাম আজ চরম দারিদ্র্য ও অসহায়ত্বের মধ্যে দিন পার করছেন। জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন এই ব্যক্তি জীবনের প্রতিটি মুহূর্তে লড়াই করে বেঁচে আছেন।

স্থানীয়ভাবে জানা গেছে, অর্থের অভাবে তিনি তার স্ত্রী ও সন্তানকে কাছে রাখতে পারছেন না। একদিকে অভাব, অন্যদিকে শারীরিক অক্ষমতা—দুইয়ের চাপে তার জীবন যেন এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। নিয়মিত কোনো আয় না থাকায় কখনো একবেলা খেয়ে, আবার কখনো না খেয়েই দিন কাটাতে হয় তাকে।

হাফেজ সিরাজুল ইসলাম জানান, ছোটবেলায় বাবাকে হারানোর পর তার মা অন্যের বাড়িতে কাজ করে তাকে বড় করেছেন। কিন্তু বড় হয়ে তিনি নিজেই পরিবারের দায়িত্ব নিতে গিয়ে পড়েছেন চরম সংকটে। দৃষ্টিহীনতার কারণে কোনো কাজ করতে না পারায় তার পক্ষে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

তিনি বলেন, “আমি কখনো সূর্যের আলো দেখিনি, এই পৃথিবীর রঙ চিনিনা। জীবনটা শুধু অন্ধকার আর কষ্টে ভরা। তবুও আল্লাহর ওপর ভরসা রেখে ইবাদত করে যাচ্ছি।”

এলাকাবাসীর মতে, তিনি অত্যন্ত ধার্মিক ও বিনয়ী মানুষ। সব কষ্টের মাঝেও নামাজ, জিকির ও দোয়া থেকে বিরত হন না। কিন্তু তার জীবনযাপনের অবস্থা এতটাই করুণ যে, জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন। বর্তমান সময়ে তার পরিবারে রয়েছেন স্ত্রী, এক সন্তান ও বৃদ্ধ মা। এই ছোট সংসারের ন্যূনতম চাহিদা পূরণ করাও তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সহায়তার জন্য যোগাযোগ, বিকাশ নম্বর: ০১৭২৮৩০৫২০৮।

সমাজের প্রতি আহ্বান: একজন দৃষ্টিহীন হাফেজের জীবন বাঁচাতে এগিয়ে আসুন। আপনার সামান্য সাহায্যই হতে পারে তার বেঁচে থাকার অবলম্বন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারাল এক মহান অভিভাবক : প্রধান উপদেষ্টা

মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড

আবাবিল যুব সংগঠন এর “অন্ত: উপজেলা জুলাই স্মৃতিচারণ রচনা প্রতিযোগিতা শুরু”

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের জন্য উপাসনালয় উদ্বোধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরু লুট

ঢাকায় সার্ক সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে এ বছর

ঢাকায় সার্ক সাংবাদিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে এ বছর

জনগণের মতামতের ভিত্তিতে আগামিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হবে : রাসিক প্রশাসক

তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল

নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি