Friday , 1 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আবাবিল যুব সংগঠন এর “অন্ত: উপজেলা জুলাই স্মৃতিচারণ রচনা প্রতিযোগিতা শুরু”

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 1, 2025 9:15 am

 

জাহিদুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার সামাজিক সংগঠন আবাবিল যুব সংগঠন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করেছে “অন্তঃউপজেলা জুলাই স্মৃতিচারণ রচনা প্রতিযোগিতা-২০২৫”।

বুধবার (৩০ শে জুলাই ) আবাবিল যুব সংগঠন এর সভাপতি আমির ফয়সাল ও সেক্রেটারি আলামিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ‍্য নিশ্চিত করা হয়।

সদরপুর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

“স্মৃতির জুলাই, সংকটে আর সম্ভাবনার বাংলাদেশ” শিরোনামে রচনাটি A4 সাইজের কাগজে হাতে লিখে জমা দিতে হবে। প্রতিযোগিতার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ আগস্ট থেকে ১৫ আগস্ট ২০২৫ পর্যন্ত। রচনার শুরুতেই অংশগ্রহণকারীদের নাম, শ্রেণি, রোল নম্বর, বিদ্যালয়ের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। কোনোভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা ChatGPT-এর সহায়তায় লেখা গ্রহণযোগ্য হবে না। পুরো লেখাটি অবশ্যই নিজের ভাষায় এবং নিজ হাতে লিখে নির্ধারিত সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে পাঠাতে হবে।

আবাবিল যুব সংগঠন এর সভাপতি আমির ফয়সাল বলেন”এই প্রতিযোগিতাটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সচেতনতা ও সৃজনশীলতা বাড়ানোসহ, “জুলাই আন্দোলন” নিয়ে তাদের চিন্তাভাবনাকে লেখনীর মাধ্যমে প্রকাশের একটি সুযোগ তৈরী করেছি। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সারা উপজেলার শিক্ষার্থীদের জুলাই সম্পর্কে স্পষ্ট ধারনা দেওয়ার পাশাপাশি শ্রেষ্ঠ মেধাবীদের বাছাই করতে চাই”।

আবাবিল যুব সংগঠনের সেক্রেটারী আল-আমিন খান বলেন “এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গঠনের ইতিহাস সকল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই। ২৪শের জুলাইয়ের ইতিহাস যেন তারা নিজেদের বুকে ধারন করে এবং অন্যায় ও অবিচারের কাছে যেন কখনোই মাথা নত না করে সেই লক্ষকে সমানে রেখেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। এছাড়াও আমাদের এই আয়োজন ভবিষ্যতে তাদেরকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা অনুষ্ঠানে অংশগ্রহণে উৎসাহিত করবে বলে আমি মনে করি”

সংগঠন এর সহ-সভাপতি শাহরিয়ার আঞ্জুম নিবিড় বলেন “অন্ত: উপজেলা জুলাই স্মৃতিচারণ রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জাতির ইতিহাস জেনে ভবিষ্যৎ গঠনে নিজেদের ভূমিকা বুঝতে পারবে,শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, দেশপ্রেম ও নৈতিক চিন্তার বিকাশ ঘটাবে, এতে তাদের মধ্যে ইতিহাস সম্পর্কে সচেতনতা জন্মাবে,শিক্ষার্থীরা ভবিষ্যতে একজন সচেতন নাগরিক হিসেবেও গড়ে উঠবে”

সংগঠনের তথ‍্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী তরিকুল বলেন” জুলাই আন্দোলন নিয়ে এই প্রতিযোগিতাটি আয়োজনের মূল উদ্দেশ্য আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সম্পর্কে আগ্রহ তৈরি করা এবং তাদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশের সুযোগ করে দেওয়া। লেখার মাধ্যমে তারা নিজেদের ভাবনা প্রকাশ করতে পারবে, যা ভবিষ্যতে একটি সচেতন প্রজন্ম গঠনে সহায়ক হবে”

উল্লেখ্য প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় ক্রেস্ট ও সনদপত্র। রচনা পাঠাতে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে 01320621824 (আমির ফয়সল), 01942207792 (আলামিন খান) এবং 01321540491 (নিবিড়) নম্বরে। রচনা পাঠানো যাবে amirjulaw53@gmail.com এই ইমেইল ঠিকানাতেও।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

কুয়েতে ড্রোন হামলায় নবীনগরের প্রবাসী আমিনুল ইসলাম আহত

বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের

মান্দায় আগামী সংসদ নির্বাচনে জামায়তের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ : খ.ম আব্দুর রাকিব

গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি: মাভাবিপ্রবির ৫ জনের বিশ্বসেরা কৃতিত্ব

পাইপ ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে ২০ জেলে আহত

নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানিঃ রুহুল কবীর রিজভী

কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাউফলে অগ্নিকান্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

কুবিতে লাইলাতুল মিরাজ উপলক্ষে গাউসিয়া কমিটির দাওয়াতুল খায়ের ও শীতবস্ত্র বিতরণ