শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪ কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করতে নির্বাচনে আসিনি : রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল কুবিতে প্রোগ্রাম অ্যাক্রেডিটেশন ও একাডেমিক পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা নাটোর-২ আসনে জামায়াতের সমাপ্তি নির্বাচনী গণমিছিল নীলফামারী-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বানারীপাড়ায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমাপনী উঠান বৈঠক অনুষ্ঠিত ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার লালমনিরহাট সদর আর্মি ক্যাম্পের আয়োজনে নির্বাচনী মহড়া ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা

আওয়ামী নেতার বিরুদ্ধে সরকারি রাস্তায় গেইট ও রেলিং বসানো নিয়ে এলাকায় উত্তেজনা,

এম এস জিলানী আখনজী, হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহাম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার এলাকায় সরকারি রাস্তায় অবৈধভাবে গেইট ও লোহার রেলিং বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফয়জুল ইসলাম (কেরানীর) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি সময়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে ফয়জুল ইসলাম (কেরানীর) প্রভাব খাটিয়ে দামোদরপুর গ্রামের সরকারি রাস্তায় জোরপূর্বক গেইট নির্মাণ করেন। স্থানীয়দের বাধা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যান এবং বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী বাসিন্দাদের বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর এলাকাবাসী ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ তালুকদারের উদ্যোগে রাস্তাটি পাকাকরণের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়। এরপর থেকেই ওই প্রভাবশালী নেতা নানা কৌশল অবলম্বন করে কাজটি আটকে দেওয়ার চেষ্টা শুরু করেন।

রাস্তাটি সরকারি খাস ও এলজিইডি আইডিভুক্ত হওয়া সত্ত্বেও ফয়জুল ইসলাম দাবি করেন, তিনি এই রাস্তা “এলাকাবাসীকে দিয়ে দিয়েছেন”। অথচ চলতি বছরের ৮‘ই জুলাই তিনি সহকারী জজ আদালত, চুনারুঘাটের উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী হবিগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা চুনারুঘাট ও জেলা প্রশাসক হবিগঞ্জকে বিবাদী করে মালিকানা দাবিতে মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে বিবাদীরা আদালতে প্রেরিত প্রতিবেদনে উল্লেখ করেন, রাস্তাটি এলজিইডি আইডিভুক্ত এবং পাকাকরণের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে ব্যক্তিমালিকানাধীন একটি অবৈধ গেইট রাস্তাটির উন্নয়ন কাজে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এবং তা অপসারণের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, মামলার পর থেকে ফয়জুল ইসলাম (কেরানীর) গেইট অপসারণের বদলে নতুন কৌশল নিচ্ছেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করছেন। সর্বশেষ গত ১৫ আগস্ট শুক্রবার ভোরে পুরনো গেইটের নিচে আরেকটি গ্রিল গেইট বসিয়ে চলাচলে আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, “বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩