Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সপরিবারে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (২৩ আগস্ট) পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনের বাসভবনে উঠেছেন। একই দিন তিনি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রমও শুরু করেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পত্নী রাহাত আরা বেগম ও পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল ক্রেডেনশিয়াল মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।

আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার কার্যালয়ে গিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন এবং বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে, গত শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী হিসেবে মিন্টো রোডের সরকারি বাসভবনে বসবাস করছিলেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন

শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল

কাপ্তাই হ্রদের জলে ভাসল বিঝুর ফুল

চাঁদপুরে ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের চার সদস্য নিখোঁজ

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন

অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে অর্থলুট

জকসুতে সর্বকনিষ্ঠ সদস্য প্রার্থী হিসেবে লড়বেন অনন্ত

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিনকে সংবর্ধনা

চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৮

সৌদির হামলার জবাবে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি হুথিদের, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র