Monday , 24 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জাবিতে ৫৪ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠান কাল

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 24, 2025 1:27 pm

আমির ফয়সাল, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪ ব্যাচ) স্নাতক সম্মান ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান আগামীকাল (২৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব উপস্থিত থাকবেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ ও প্রক্টর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবেশিকা অনুষ্ঠানের দিন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস ও সব পরীক্ষা বন্ধ থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

দ্য এশিয়া র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবি, দেশের যৌথভাবে পঞ্চম

স্ত্রী সন্তান হারিয়ে নিঃস্ব দুই পরিবার, চৌদ্দগ্রামে ৫ নারীর দাফন সম্পন্ন

হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও হিরোইন সহ এক মাদক কারবারি আটক

খুবিতে চতুর্থ নৈয়ায়িক ন্যাশনালস চ্যাম্পিয়ন যবিপ্রবি

আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএসএর কিশোরী সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে র‍‍্যাবের অভিযানে ১৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি’র প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

চট্টগ্রামে বিএসটিআই’র নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন শহীদ শান্ত’র মা