Wednesday , 22 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সন

প্রতিবেদক
বাসস
April 22, 2026 4:06 am

সাম্প্রতিক জনমত জরিপে খারাপ ফলের কারণে পদত্যাগের জল্পনা তৈরি হলেও আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন।

মঙ্গলবার তিনি নিজ দলের ন্যাশনাল পার্টির সংসদীয় দলের আস্থা ভোটে জয়ী হন। এই দলটি ডানপন্থী রাজনৈতিক দল হিসেবে পরিচিত।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আগামী নভেম্বরে সাধারণ নির্বাচন হওয়ার আগে তার সরকার জনমত জরিপে পিছিয়ে পড়ায়, নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

এই পরিস্থিতিতে লাক্সন নিজেই আস্থা ভোটের আহ্বান জানান।

তিনি প্রায় তিন ঘণ্টা দলীয় বৈঠকের পর জানান, এখনও তিনি তার দলের পূর্ণ সমর্থন পাচ্ছেন।

লাক্সন বলেন, ‘আমি আমার নেতৃত্বের ওপর আনুষ্ঠানিক আস্থা ভোটের প্রস্তাব দিয়েছিলাম। সেই প্রস্তাব পাস হয়েছে, যা প্রমাণ করে আমি এখনও আমার দলের নেতাদের সমর্থন পাচ্ছি।’

তবে তিনি কত ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, তা প্রকাশ করেননি।

ভোটে শুধু বৈঠকে উপস্থিত সংসদ সদস্যরাই অংশ নিতে পেরেছেন। খারাপ আবহাওয়ার কারণে অনেক সদস্য ওয়েলিংটনে আসতে পারেননি, কারণ অনেক ফ্লাইট বাতিল হয়ে গেছে।

সাম্প্রতিক মাসগুলোতে লাক্সনের নেতৃত্ব নিয়ে চাপ বাড়ছিল, কারণ তার দলের জনপ্রিয়তা জনমত জরিপে ৩০ শতাংশের নিচে নেমে গেছে।

তার ব্যক্তিগত জনপ্রিয়তাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

গত সপ্তাহে গণমাধ্যমে খবরে বলা হয়, তার দলের কিছু সদস্য তার নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট এবং বর্তমান জরিপ অনুযায়ী কয়েকজন সংসদ সদস্য পরবর্তী নির্বাচনে পুনরায় নির্বাচিত নাও হতে পারেন।

লাক্সন বলেন, তার ভবিষ্যৎ নিয়ে যে সব জল্পনা-কল্পনা চলছে, তা আসলে মিডিয়ার তৈরি একটি ‘ধারাবাহিক নাটক’।

তিনি বলেন, মিডিয়া যদি শুধু জল্পনা-কল্পনা আর গুজব নিয়েই ব্যস্ত থাকতে চায়, তাহলে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দুমকিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক গুরুতর আহত

নারীর অগ্রযাত্রায় এসএমই খাত : বাধা পেরিয়ে স্বপ্ন ছোঁয়ার গল্প

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চিকিৎসার পথে রোগীর মৃত্যু

আদালতের নির্দেশে সরানো হলো জাহ্নবীর ২৫২ ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট

চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুলে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক হলেন ড. নাহিদা বেগম

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

বাউফলে চাঁদা না দেওয়ায় ছাত্রদল-যুবদলের হামলার অভিযোগ

চট্টগ্রাম বন্দরের চ্যানেলে কনটেইনারবাহী জাহাজের দুর্ঘটনা