Monday , 3 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চট্টগ্রাম বন্দরের চ্যানেলে কনটেইনারবাহী জাহাজের দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে চলাচলের সময় স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় একটি কনটেইনারবাহী জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। জাহাজটিকে নিরাপদে সরিয়ে নিতে দু’টি টাগবোট কাজ করছে।

আজ সোমবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।

বন্দর সূত্রে জানা গেছে, এমভি সিএনসি ইউরেনাস নামের কনটেইনারবাহী জাহাজটি চ্যানেল দিয়ে চলাচলের সময় হঠাৎ স্টিয়ারিং বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে জাহাজটি ২ নম্বর রেড বয়ের সঙ্গে ধাক্কা লেগে রিটেইনিং ওয়ালে আটকে যায়।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, ঘটনার পরপরই উদ্ধার ও জাহাজ সরিয়ে নেওয়ার অভিযান শুরু হয়। অভিযানে কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ টাগবোট মোতায়েন করা হয়েছে। টাগবোট দু’টি জাহাজটিকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে।

বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ড-এর সদস্যরা ঘটনাস্থলে সমন্বিতভাবে কাজ করছেন। জাহাজটির নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ চ্যানেলে স্বাভাবিক চলাচল বজায় রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতির উন্নয়নের সঙ্গে সঙ্গে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

‘বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে’—ডা. শফিকুর রহমান

কিশোরগঞ্জে হাসপাতাল ঘিরে সক্রিয় দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

ইরান যুদ্ধের লক্ষ্য ‘অর্ধেকেরও বেশি’ অর্জিত হয়েছে, দাবি নেতানিয়াহুর

টানা ছয় ম্যাচ গোল হজম না করার বিশ্ব রেকর্ড স্পেনের

সংসদে সুন্দর কথা, বাইরে গেলে ৭১-এর রূপ নেয় বিরোধী দল: এ্যানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় মন্দির উদ্বোধন

ঘুমানোর আগে যে ৮টি আমল করতে পারেন, মিলবে প্রশান্তি

বিশ্বকাপে রোনাল্ডোর চার রেকর্ড

সংসদীয় কমিটির সভাপতি না পেয়ে বিরোধী সদস্যদের কক্ষ ত্যাগ

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বিতরণ সম্পন্ন