Wednesday , 9 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কিশোরগঞ্জে হাসপাতাল ঘিরে সক্রিয় দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 9, 2026 6:31 am

কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযানে প্রথমে ৩২ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ১৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, সরকারি হাসপাতালকে ঘিরে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছিল। গোয়েন্দা তথ্য যাচাই শেষে দালাল চক্রের সদস্যদের একটি তালিকা তৈরি করা হয়। ওই তালিকার ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে দুই হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়।

তিনি জানান, অভিযানে ৩২ জনকে আটক করার পর তাদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই করা হয়। পরে দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় অবস্থান করে চিকিৎসার জন্য আসা সাধারণ ও অসহায় রোগীদের টার্গেট করতেন। তারা উন্নত চিকিৎসা, দ্রুত পরীক্ষা-নিরীক্ষা কিংবা কম খরচে চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগী ও স্বজনদের সরকারি হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন।

এতে রোগী ও তাদের স্বজনরা হয়রানির পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয়ের শিকার হতেন বলে জানিয়েছে পুলিশ। বিশেষ করে জেলার প্রত্যন্ত এলাকা থেকে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীরাই এসব দালালের প্রধান লক্ষ্য ছিল।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দালাল চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সরকারি হাসপাতাল এলাকায় কোনো ধরনের দালাল তৎপরতা সহ্য করা হবে না।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আল্লাহর রসুল (স:) কে উম্মতের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন- সৈয়দ জুননুরাইন

নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত

বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করল কোটচাঁদপুরের ৭ কৃতিসন্তান

ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল বিকেএম

জামায়াত বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে চায়

কুড়িগ্রামে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের নিয়ে প্রশিক্ষণ

মাভাবিপ্রবি মাকসু নির্বাচনে দলীয় রাজনীতির প্যানেল গঠন নিষিদ্ধ

ইফতার মাহফিলে ঐক্যের বার্তা দিলেন প্রেসক্লাব সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ

মঙ্গলবার বিকেলে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

চারঘাটে দুটি ডালের গুদাম মালিকের ২ লক্ষ টাকা জরিমানা, ৪৭২ বস্তা মুগডাল জব্দ।