Wednesday , 9 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া উপজেলা প্রতিনিধিঃ

কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, অসুস্থতার কারণে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ও সুস্থতার জন্য পরিবার, স্বজন, দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে প্রিয় নেতার দ্রুত আরোগ্য কামনায় বরিশালবাসী, বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছে তাঁর পরিবার।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মহান আল্লাহ যেন আবু নাসের মোঃ রহমতুল্লাহকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থ হয়ে আবারও রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ফিরে এসে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন।

একইসঙ্গে বরিশাল জেলা ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন এবং মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।

বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন দোয়া চেয়ে বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ দলের নিবেদিত প্রাণ ও কর্মীদের কাছে মূল্যবান সম্পদ। তিনি সারাদেশ তথা বরিশালের সর্বস্তরের তরুণদের রাজনীতিতে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই আজ বরিশাল জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসহ সর্বস্তরের নেতাকর্মীরা তার আসু রোগমুক্তির কামনা করছেন।

সর্বশেষ - আইন-আদালত