Wednesday , 3 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আল্লাহর রসুল (স:) কে উম্মতের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন- সৈয়দ জুননুরাইন

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 3, 2025 6:33 am

 আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধিঃ 

উত্তর মেখল ও মোজাফ্ফরপুর গ্রামবাসীর যৌথ ব্যবস্থাপনায় পেশওয়ায়ে আহলে সুন্নাত আল্লামা অধ্যক্ষ সৈয়দ নুরুল মোনাওয়ার (রঃ) প্রতিষ্ঠিত ৮ই রবিউল আউয়াল জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সঃ) ও হুজুর কেবলার মাসিক ফাতেহা শরীফ ২সেপ্টেম্বর মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় অনুষ্টিত হয়েছে।

জশনে জুলুসের রেলীটি আল্লামা নুরুল মোনাওয়ার (রঃ) এর মাজার জেয়ারতের মাধ্যমে শুরু করে, আব্দুল গনি সড়ক হয়ে, মোজাফ্ফরপুর সড়ক দিয়ে আল্লামা নজির আহমদ শাহ (র:) এর মাজার জিয়ারত করে চাদগাজী সড়ক হয়ে ইছাপুর রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (র:) সড়ক হয়ে উত্তর মেখল বায়তুল লেকা জামে মসজিদ প্রাঙ্গণে সমবেত হয় এবং আলোচনা, মিলাদ, কিয়াম, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়।

এতে মেহমানে আ’লা ছিলেন আওলাদে রাসুল, আওলাদে গাউছুল আজম দস্তগীর, আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়যান আশরাফ আশরাফি আল জিলানী (ম.)। বিশেষ মেহমান ছিলেন হাটহাজারী দরবারের বড় সাহেবজাদা শাহজাদা সৈয়দ আমিনুল হক আলকাদেরী। আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (রঃ) ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শাহাজাদা সৈয়দ মোহাম্মদ জুননুরাঈনের সভাপতিত্বে ও মাওলানা লোকমান হাকিমের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন গহিরা আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মুফতি আল্লামা ইব্রাহিম হানেফী (ম.)।

এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মনসুর, মাওলানা খায়েজ আহমদ, রাউজান উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা এম এ মতিন, মাওলানা আবু বকর, মোজাফ্ফরপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শফিউল আজম, মাওলানা ইউনুস হেলালী, মাওলানা ইলিয়াস, আব্দুর রহমান কোম্পানি, মোহাম্মদ মহসিন সওদাগর সহ উত্তর মেখল ও মোজাফ্ফরপুরের শত শত আশেকে রসুল এর নারায়ে তকরির নারায়ে রেসালত ধ্বনিতে মুখরিত হয় দরবার প্রাঙ্গণ।

বক্তারা বলেন আল্লাহর রাসুল (স:)কে উম্মতের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন, যে নেয়ামতের শোকরিয়া আদায় করা কখনো শেষ করা যাবেনা।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের জন্মভূমিতে আগমন উপলক্ষে শার্শা-বেনাপোলে বিএনপি’র আনন্দ মিছিল

ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ওয়ার্ড শিবিরের খেলাধুলা সামগ্রী বিতরণ

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যাবহার বাড়াতে নির্দেশনা

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ এবং ক্লাস শুরু কবে জেনে নেন

নালিতাবাড়ীতে ট্রাক্টরের চাপায় নারী নিহত

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের দুয়ার উন্মুক্ত হয়েছে: রিজভী

কুড়িগ্রামে তিনটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরন

মুন্সীগঞ্জে সুপেয় পানির সঙ্কট নিরসনে স্থাপন করা হচ্ছে ৫৪৪টি গভীর নলকূপ

নলছিটিতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা