Wednesday , 24 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নালিতাবাড়ীতে ট্রাক্টরের চাপায় নারী নিহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 24, 2025 5:43 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ীতে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় মাজেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে নালিতাবাড়ী–শেরপুর মহাসড়কের সন্ন্যাসীভিটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাজেদা বেগম নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্ন্যাসীভিটা এলাকার বাসিন্দা। তিনি হাদিউল ইসলামের স্ত্রী এবং চার সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে তিনি বাড়ির সামনে থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় নালিতাবাড়ীর দিক থেকে আসা একটি বেপরোয়া মাহিন্দ্রা ট্রাক্টর তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক্টরটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, মামলা-বাণিজ্য করে না: ডা. শফিকুর

নাসির নগর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সুন্দরবনের দুবলার চরে ধানের শীষের প্রচারণায় শেখ ফরিদুল

চৌদ্দগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা

বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি

দুমকী পুলিশের অভিযানে সোয়া ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী

সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত চীন ও বাংলাদেশ

হলে থাকা শিক্ষার্থীদের জন্য কোরবানির আয়োজন, উপাচার্যের প্রথম ঈদ ক্যাম্পাসে