Saturday , 25 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবীতে চৌদ্দগ্রামে সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 25, 2025 2:35 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধিঃ

বৃহত্তর কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কুমিল্লাকে “কুমিল্লা নামেই” বিভাগ ঘোষণা করতে হবে। এটি এখন আর কোন দাবি নয় বরং “এটি কুমিল্লাবাসীর অধিকার।”

এ অধিকার বাস্তবায়নের দাবীতে শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট হাই স্কুল মাঠে বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন কাজী এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: কাজী এনামুল হকের সভাপতিত্বে ও চিওড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মো: হোসেন নয়নের সঞ্চালনায় স্কমাবেশে বক্তারা বলেন, ১৯৮৯ সাল থেকে প্রথম কুমিল্লাকে বিভাগ ঘোষণার জন্য কুমিল্লাবাসি দাবী জানিয়ে আসছে। দেশের পঞ্চম বিভাগ হিসেবে কুমিল্লাকে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার কথা ছিল। কিন্তু কুচক্রী মহলের অপতৎপরতায় তখন কুনিল্লা বিভাগ বাস্তবায়ন হয়নি। বিগত ১৭ বছর সমগ্র কুমিল্লার সর্বস্তরের জনগণের প্রাণের দাবীকে উপেক্ষা করে ওই সময়কার সরকার প্রধান প্রতিশোধপরায়ণ হয়ে কুমিল্লাকে বিভাগ ঘোষণা দেয়নি। ওই সময় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কুমিল্লার একাধিক মন্ত্রী দায়িত্ব পালন করলেও বিভাগ বাস্তবায়নে তাদের কোনো ভূমিকা ছিল না। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর কুমিল্লার সর্বস্তরের জনগন বিভাগ বাস্তবায়নের জন্য টানা আন্দোলন সংগ্রাম কর্মসূচি পালন করে আসছে। এ প্রেক্ষিতে সম্প্রতি উপদেষ্টা পরিষদে কুমিল্লাকে বিভাগ ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার মূহুর্তে অদৃশ্য কারণে এখন পর্যন্ত কুমিল্লাকে বিভাগ ঘোষণা দেয়া হচ্ছেনা।

বক্তারা আরো বলেন, বিভাগ হওয়ার মতো সকল যোগ্যতা কুমিল্লার আছে। তাই যত দ্রুত সম্ভব কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করে তা বাস্তবায়ন করতে হবে। এর কোনো বিকল্প নেই

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে মিতালী ক্লাবের সভাপতি মো: আবু মুসা, স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোশাররফ হোসেন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নূর মোহাম্মদ সুমন, আপন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা আমান উল্লাহ আমান, হিউমিনিটি অর্গানাইজেশন অব চৌদ্দগ্রাম এর পরিচালক মো: শাকিল, নিরাপদ সড়ক আন্দোলনের মো: আরাফাত, চিওড়া ব্লাড ডোনেশনের উপদেষ্টা মো: আবুল হাশেম, আস সালাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মেরাজ, স্বেচ্ছাসেবী সংগঠন নেতা সাব্বির, মিশু, মো: হাসান, মামুন প্রমুখ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চবির ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন

নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষ : নিহত এক আহত অর্ধশতাধিক

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন : প্রেস সচিব শফিকুল আলম

ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ত্রিশালে সাংবাদিকদের নিয়ে নবাগত এমপির ইফতার ও মতবিনিময়

জয়মনিতে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়ল বাঘ

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা

চৌদ্দগ্রামে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে পুরস্কার

মাদারীপুরে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন এহতেশামুল হক

মান্দায় নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত