Sunday , 4 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জয়মনিতে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়ল বাঘ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 4, 2026 7:40 am

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ সংলগ্ন জয়মনি এলাকায় হরিণ শিকারের জন্য পেতে রাখা দড়ির ফাঁদে একটি বাঘ আটকা পড়ার খবর পাওয়া গেছে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা বনের কিনারে বাঘটিকে ছটফট করতে দেখে বনবিভাগকে খবর দিলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরবন সংলগ্ন জয়মনির সোড়কির খাল এলাকায় অসাধু শিকারিরা হরিণ শিকারের উদ্দেশ্যে বনের সীমানায় ফাঁদ পেতে রেখেছিল। রবিবার ভোরে লোকালয় সংলগ্ন বনে বাঘের গর্জন শুনে গ্রামবাসী এগিয়ে গেলে দেখতে পান, একটি পূর্ণবয়স্ক বাঘ শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকে আছে। বাঘটি নিজেকে মুক্ত করার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রচণ্ড গর্জন করছে।

বাঘ আটকে পড়ার খবর ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী ঘটনাস্থলে ভিড় জমায়। বাঘটি লোকালয়ের খুব কাছে হওয়ায় জয়মনি ও তৎসংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বনরক্ষী এবং (vtrt) সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন।

খবর পাওয়ার পরপরই চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এবং বনবিভাগের একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছেছে। বনবিভাগ সূত্রে জানানো হয়েছে:

ট্রাঙ্কুলাইজার গান (অচেতন করার বন্দুক) ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।বাঘটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে যেন উদ্ধারের সময় কোনো আঘাত না লাগে।করমজল বা কাছাকাছি কেন্দ্র থেকে বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে।

চাঁদপাই রেঞ্জের একজন কর্মকর্তা জানান, উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন কিছু বলা যাচ্ছে না

শেষ খবর পাওয়া পর্যন্ত, বনবিভাগের উদ্ধারকারী দল বাঘটিকে বশে এনে ফাঁদ থেকে মুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাস্থলে বনরক্ষী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ওয়ানডের পর শ্রীলংকার কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী দল

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারীর মৃত্যু

মাদক মুক্ত সমাজ গড়তে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেন্দুয়ায় দিনব্যাপী নন-গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চিলমারী তেল ডিপো রক্ষায় কুড়িগ্রামে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত

বিএনপি নেতা নাসিম আকনের জানাজায় জনসমুদ্র, দাফন সম্পন্ন

কুড়িগ্রামে মৎস্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগে সাথে নারী কৃষকদের আলোচনা সভা

ত্রাণ সহায়তার প্রলোভনে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার সময় জনতার হাতে আটক ২

বাসের এক-তৃতীয়াংশ ফেরির বাইরে, ভেতরে যাত্রী: বগা ফেরিঘাটের ছবি ভাইরাল