Friday , 9 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চবির ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 9, 2026 9:20 am

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে গড়ে ৩৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে বেলা ১১টা ১৫ মিনিটে, যা চলবে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত।

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মোট ছয়টি বিভাগ রয়েছে। এ ইউনিটে সাধারণ আসন সংখ্যা ৫১০টি। ভর্তি পরীক্ষায় অংশ নিতে এ বছর আবেদন করেছেন মোট ১৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী।

অন্যান্য ইউনিটের মতো ‘সি’ ইউনিটের পরীক্ষাও তিনটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন ১০ হাজার ৫৩৩ জন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩১৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৭ জন ভর্তিচ্ছু।

এ বছর ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৭ নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ৭ দশমিক ৫। অন্যদিকে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫, যা গত বছর ছিল ৮।

পরীক্ষায় মোট ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। এর মধ্যে ইংরেজি থেকে ৪০ নম্বর, বিশ্লেষণ দক্ষতা থেকে ৩০ নম্বর এবং সমস্যা সমাধান অংশ থেকে ৩০ নম্বর নির্ধারিত রয়েছে। উত্তীর্ণ হতে হলে ইংরেজিতে ন্যূনতম ১৩ নম্বর এবং বিশ্লেষণ দক্ষতা ও সমস্যা সমাধান অংশে আলাদাভাবে কমপক্ষে ১০ নম্বর করে পেতে হবে।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিট ও তিনটি উপ–ইউনিট মিলিয়ে মোট ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া বিভিন্ন কোটায় ৫৬৮টি আসন বরাদ্দ রয়েছে। তবে এ বছর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা থাকছে না।

এ ছাড়া এবার ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ যুক্ত করা হবে না। আগের বছরের তুলনায় এ বছর প্রায় ২০ শতাংশ আসনসংখ্যা কমানো হয়েছে। সব মিলিয়ে এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে পানিতে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহে ২ নম্বর সতর্ক সংকেত

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বর আসার আগে ম্যাজিস্ট্রেট হাজির, বাল্যবিবাহ বন্ধ, মুচলেকা ও জরিমানা

আমতলীতে জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অনশন ধর্মঘট

বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় পাঁচবিবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদ রিপন এর আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

বগুড়ায় গাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা