Thursday , 2 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বর আসার আগে ম্যাজিস্ট্রেট হাজির, বাল্যবিবাহ বন্ধ, মুচলেকা ও জরিমানা

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 2, 2025 1:36 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ। এসময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওই ছাত্রীর পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহষ্প্রতিবার গোপালনগর উত্তর পাড়ার অলিউল্লাহ মেয়ে নালঘর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী পড়ুয়া উম্মে হাবিবা অহনা’র (১৪) বিয়ের আয়োজন করে। রান্না বান্না শেষে বর আসার আগে মেহমান নিয়ে শুরু খাওয়ার আয়োজন। হঠাৎ গোপন সূত্রে এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী। উম্মে হাবিবা অহনা (বয়স: ১৫ বছর) এর পরিবার আইন অমান্য করে এবং নোটারী পাবলিকের মাধ্যমে বয়স গোপন করে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বাল্যবিবাহ সম্পাদন করার অপরাধে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ ধারা ০৮ ধারা মোতাবেক ১০,০০০/- (দশ হাজার টাকা) অর্থদন্ড করা হয়। তৎক্ষণাৎ অনাদায়ে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং বাল্যবিবাহ বন্ধ করা হয় ৷ অর্থদন্ড নগদ আদায় শেষে ভবিষ্যতে প্রাপ্ত বয়ষ্ক হওয়ার আগে মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা দেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী বলেন, ‘বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের সচেতন হতে হবে। এবং এর বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের বাংলাদেশ আগমন উপলক্ষে পূবাইল থানা যুবদলের আনন্দ মিছিল

মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত করল বিএনপি, শিবচরে সমর্থকদের বিক্ষোভ

চামড়া সংরক্ষণে গ্রাম-উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ দেবে সরকার

চৌদ্দগ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ইট বিছানো রাস্তা, গর্ত আর জলাবদ্ধতা-এমনই ববির প্রধান প্রবেশপথ, সংস্কারের অবহেলা ববি প্রশাসনের

বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে ছাত্রদল কর্মী নিহত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিমানবন্দর, সেতু ও রেলস্টেশন ক্ষতিগ্রস্ত

এলডিসি উত্তরণ ৩ বছর পেছালে বাংলাদেশের ওষুধ শিল্পের বৈশ্বিক প্রস্তুতি জোরদার হবে

অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে, গাঁজাসহ ৪ জন আটক