Saturday , 4 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুড়িগ্রামে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 4, 2026 6:27 am

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে দেশের জনপ্রিয় শিশু কিশোর ম্যাগাজিন কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রুবার (৩ এপ্রিল) কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলার উদ্যোগ সকাল ১০টায় পৌর টাউন হল মার্কেটের দ্বিতীয় তলায় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ রেজাউল করিম শাকিল।

বিশেষ হিসেবে বক্তব্য রাখেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, কুড়িগ্রাম এর চেয়ারম্যান মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মোবাশ্বের রাশেদীন, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ নুর বখত, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কুড়িগ্রাম এর সাবেক চেয়ারম্যান মাওঃ নিজামুদ্দিন ও অধ্যক্ষ শাহজালাল সবুজ প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ রেজাউল করিম শাকিল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা নিজেদেরকে অনেক বেশী সৎ, নৈতিক ও যোগ্য করে গড়ে তুলবে। যেন তোমাদের দ্বারা পরিবার, সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।”

তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থী যদি নৈতিকতায় দৃঢ় না হয়, তবে তার অর্জন দীর্ঘস্থায়ী হয় না। সৎ চরিত্র, মানবিকতা ও দেশপ্রেম এই গুণগুলো ধারণ করেই শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সেই আলোকিত মানুষ তৈরির কাজটিই করে যাচ্ছে।”

অনুষ্ঠানে মোট ১০০ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ সহ ক্রেস্ট ও বই তুলে দেয়া হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ২০ জন ও সাধারণে ৮০ জন শিক্ষার্থীকে এ পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পূবাইলে কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে

অনিরাপদ খাদ্যের কারণে দিনে ৫ শতাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে

দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না, ডিসি সিফাত মেহনাজ

আল্লাহর রসুল (স:) কে উম্মতের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন- সৈয়দ জুননুরাইন

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন

রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ

ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

দোল পূর্ণিমা আগামীকাল