Sunday , 29 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 29, 2026 6:45 am

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

পুলিশের বর্তমান কর্মপরিবেশ ও কাঠামোতে বড় ধরনের সংস্কারের আভাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো জানান।

মন্ত্রী জানান, পুলিশের বর্তমান পোশাক নিয়ে বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তুষ্টি রয়েছে। এ কারণে পুলিশকে তাদের ঐতিহ্যমণ্ডিত কোনো পুরোনো পোশাকে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। বিষয়টি নিয়ে বর্তমানে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে তিনি আশ্বস্ত করেন।

দেশের এই ঐতিহাসিক রূপান্তরকালে পুলিশের ওপর অর্পিত দায়িত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। জনসাধারণের প্রতি আচরণ হতে হবে সম্পূর্ণ মানবিক।আইনের চোখে সবাইকে সমান হিসেবে গণ্য করতে হবে, সে রাজনৈতিক কর্মী হোক বা সাধারণ কৃষক। “বর্তমান সরকার পুলিশকে কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে নয়, বরং একটি আধুনিক ও সেবাধর্মী বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়।”

পুলিশ বাহিনীকে রাজনীতির ঊর্ধ্বে রাখার প্রত্যয় ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ দ্রুত এগিয়ে চলছে। এই কমিশনের মূল লক্ষ্য হবে বাহিনীকে সব ধরনের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা।

২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই বিশেষ মৌলিক প্রশিক্ষণে মোট ৮০ জন কর্মকর্তা অংশ নিয়েছিলেন, যার মধ্যে ৭২ জন (৬ জন নারী ও ৬৬ জন পুরুষ) সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কৃতি কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতে মন্ত্রী মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাইলস্টোন ট্রাজেডির তিন মাস আহত চৌদ্দগ্রামের জমজ দুই বোন বাসায় ফিরেছে

টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ১০ মামলার নারী আসামি গ্রেপ্তার

দীর্ঘ ১৩ বছর পর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটির অনুমোদন

ফতুল্লায় গ্যাসের আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ

ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম

জলবায়ু-সহনশীল জীবিকার পথে ‘ফ্ল্যাশ’ প্রকল্পের যাত্রা শুরু

কক্সবাজারের জামায়াত নেতা আমজাদ হত্যা মামলার আসামি গ্রেফতার

নীলফামারী-১ আসনে বিএনপির তুহিনকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ